Type Here to Get Search Results !

কিমের ডিএনএ চিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে - কেন?

 আন্তর্জাতিক 



কিমের ডিএনএ চিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে - কেন?


  উত্তর কোরিয়ার একতান্ত্রিক শাসক বলে কথা! তার নিরাপত্তা নিয়ে তার দেহ রক্ষিরা কি ভাবে তা তারাই জানেন! এসসিও বৈঠকে যোগ দিয়েছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং-উন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একফ্রেমে দেখা গিয়েছে তাঁকে। পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন তিনি। কিন্তু এরপরই দেখা গিয়েছে এক আশ্চর্য দৃশ্য। কিমের ডিএনএ মুছে ফেলছেন তাঁর কর্মীরা! সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, কিমের ব্যবহৃত চেয়ারের হাতল কিংবা যে কাচের গ্লাসে তিনি জল খেয়েছিলেন সেই গ্লাস ইত্যাদি সবই মুছে ফেলা হচ্ছে। এমনকী, অন্য যেসব আসবাব স্পর্শ করেছিলেন উত্তর কোরিয়ার একনায়ক শাসক, সবই মুছে দেওয়া হয়েছে। উদ্দেশ্য, কিমের ডিএনএ চিন থেকে নিশ্চিহ্ন করে দেওয়া। কিন্তু কেন? সেই প্রশ্নের সঠিক উত্তর অবশ্য এখনো পাওয়া যায় নি।


  বিশেষজ্ঞদের মতে, রুশ প্রতিরক্ষা দপ্তর কিংবা চিনের নজরদারি এড়াতেই এই পদক্ষেপ। এ প্রসঙ্গে বলা যায়, কিমের ক্ষেত্রেই কেবল নয়। পুতিনের ক্ষেত্রেও এমন সাবধানতা অবলম্বন করতে দেখা গিয়েছে সম্প্রতি। গত আগস্টে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট। সেই বৈঠকের পরে জানা গিয়েছে এক অদ্ভুত তথ্য। ট্রাম্পের সঙ্গে আলাস্কা শীর্ষ বৈঠকে পুতিনের দেহরক্ষীরা সঙ্গে আনেন এক বিশেষ ব্যাগ। এই ব্যাগেই ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে পুতিনের ‘মল’। সেভাবেই কোনো অজ্ঞাত কারণে কিমের ডিএনএ মুছে ফেলা হলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.