Type Here to Get Search Results !

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ নিয়ে ভারতকে দোষারোপ করা বন্ধ করুন - ট্রাম্পের প্রতি মার্কিন কূটনীতিক

 আন্তর্জাতিক 



রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ নিয়ে ভারতকে দোষারোপ করা বন্ধ করুন - ট্রাম্পের প্রতি মার্কিন কূটনীতিক 


  এক আশ্চর্য থিওরি আকড়ে বসে আছে মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলছেন, রাশিয়া থেকে তেল কেনার কারণেই রাশিয়া যুদ্ধের রসদ পাচ্ছে। কিন্তু এই বক্তব্যর পিছনে নেই কোনো যুক্তি। এবার দেশের মধ্য থেকেই তার প্রতিবাদ উঠলো। এবার ট্রাম্পকে তোপ দাগলেন মার্কিন কূটনৈতিক বিশেষজ্ঞ অ্যাশলে জে. টেলিস। সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় জটিলতার জন্য ভারতকে এককভাবে দায়ী করা বন্ধ করুন। ইউক্রেনে শান্তি না ফেরার জন্য দায়ী অনেকে। শুধুমাত্র ভারত নয়।” তিনি আরও বলেন, “যতক্ষণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর লক্ষ্যে অটল থাকবেন, ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা ট্রাম্প কেউই ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না।"


  উল্লেখ্য, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় ২৫ শতাংশ, পরে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর আরও ২৫ শতাংশের শুল্কবোঝা চাপান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন শুল্কবাণের ভয়াবহ প্রভাব পড়েছে দেশীয় বাজারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের পোশাক উৎপাদন ক্ষেত্রগুলি। জানা যাচ্ছে, শুল্ককোপে দেশের একাধিক বড় শহরে বস্ত্র উৎপাদন কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের সভাপতি এসসি রালহান বলেন, ”বিপুল পরিমাণ এই শুল্ক চাপানোর জেরে তিরুপুর, নয়ডা, সুরাটের বস্ত্র উৎপাদন সংস্থাগুলি তাদের উৎপাদন বন্ধ করে দিয়েছে। কারণ অধিক শুল্কের জেরে ভিয়েতনাম, বাংলাদেশের মতো প্রতিযোগিদের তুলনায় অনেকখানি পিছিয়ে পড়েছে তারা। বিরাট ক্ষতির আশঙ্কা করছে মূল্যবান পাথর, গয়না, চিংড়ি, কার্পেট ও অন্যান্য আসবাবপত্র প্রস্তুতকারী সংস্থাগুলি।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.