মহাভারতের কিছু অজানা তথ্য
'মহাভারত' মানেই সমগ্র ভারতের ছবি। আজ আমরা মহাভারতের কয়েকটা আল্প জানা তথ্য তুলে ধরছি।
* আঠের পর্বে বিভক্ত লক্ষশ্লোকী মহাভারত। পর্বগুলো হল:
১। আদি, ২। সভা, ৩। বন, ৪। বিরাট, ৫। উদ্যোগ, ৬। ভীষ্ম, ৭। দ্রোণ, ৮। কর্ণ, ৯। শল্য, ১০। সৌপ্তিক, ১১। স্ত্রী, ১২। শান্তি, ১৩। অনুশাসন, ১৪। অশ্বমেধ, ১৫। আশ্রমবাসিক, ১৬। মুষল, ১৭। মহাপ্রস্থান আর সর্বশেষ ১৮। স্বর্গারোহণ।
* মহাপ্রস্থানের পথে দ্রৌপদী এবং চার পাণ্ডবের পতনের কারণ :
পতনক্রম নাম পতনের কারণ
১। দ্রৌপদী - অর্জুনের প্রতি বিশেষ পক্ষপাত।
২। সহদেব - ‘আমার মতো বুদ্ধিমান আর কে থাকতে পারেন?’ —এই অহংকার।
৩। নকুল - ‘আমার মতো সুন্দর আর কেউ নেই।’ —এই অহংকার।
৪। অর্জুন- ‘সব শত্রুকে আমি এক দিনেই বধ করব।’ এবং ‘আমার মতো ধনুর্ধর আর কেউ নেই।’ —এই অহংকার।
৫। ভীম - মাত্রাতিরিক্ত ভোজন আর অন্যের শক্তি না জেনে সদম্ভ আস্ফালন।
* অজ্ঞাতবাসে থাকাকালীন পাণ্ডবদের ব্যবহৃত ছদ্মনাম :
প্রকৃত নাম - ছদ্মনাম
* যুধিষ্ঠির 'কঙ্ক' রাজার সাথে পাশা খেলা।
* ভীম 'বল্লব' পাচকের কাজ, রান্নাবান্না।
* অর্জুন 'বৃহন্নলা' উত্তরাকে নাচ-গান শেখানো।
* নকুল 'গ্রন্থিক' অশ্বশালার তত্ত্বাবধান।
* সহদেব 'তন্তিপাল' গোশালার তত্ত্বাবধান।
* দ্রৌপদী 'সৈরিন্ধ্রী' রানী সুদেষ্ণার পরিচারিকার কাজ— চুল বাঁধা, রানীর গায়ে সুগন্ধী মাখানো, মালা গাঁথা, ইত্যাদি।
