Type Here to Get Search Results !

রাশিয়া থেকে বিপুল ডিম আমদানি করলো আমেরিকা

 আন্তর্জাতিক 


রাশিয়া থেকে বিপুল ডিম আমদানি করলো আমেরিকা 



  আমেরিকা মনে করে দীর্ঘদিন ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাবার কারণে রাশিয়ার আর্থনৈতিক কোমর ভেঙে গেছে। কিন্তু ঠেকায় পরে সেই রাশিয়া থেকেই বিপুল মুরগির ডিম কিনলো ট্রাম্প প্রশাসন। রুশ সংবাদমাধ্যম সূত্রে খবর, আমেরিকার ডিমের আকালের জেরে গত ৩২ বছরের মধ্যে প্রথমবার বিরাট পরিমাণে রাশিয়ার থেকে মুরগির ডিম আমদানি করেছে ট্রাম্পের দেশ।রিপোর্ট বলছে, আমেরিকায় ভয়াবহ বার্ড ফ্লু-র কারণে সেখানে পোল্ট্রি শিল্প বিরাট ক্ষতির মুখে পড়েছে। সংকট দেখা দিয়েছে সরবরাহে। এই অবস্থায় দামবৃদ্ধি তো বটেই দোকানে নোটিস টাঙানো হয়েছে, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দুটির বেশি ডিম কেনা যাবে না। জানা যাচ্ছে, লাগাতার ফ্লু-র কারণে এই দেশে ১৫৬ মিলিয়নের বেশি মুরগির মৃত্যু হয়েছে।


  গুরুতর এই পরিস্থিতিতে বাইরের দেশ থেকে কিনতে হচ্ছে ডিম। যার জেরে গত জুলাই মাসে রাশিয়া থেকে ৪.৫৫ লক্ষ ডলারের ডিম আমদানি করেছে আমেরিকা। এদিকে রাশিয়া থেকে আমেরিকার ডিম আমদানির দায় প্রাক্তন প্রেসিডেন্ট বাইডেনের উপর চাপিয়েছে হোয়াইট হাউস। বলা হয়েছে, বাইডেন শাসনে বার্ড ফ্লু-র নামে ৮০ লক্ষ মুরগি হত্যা করা হয়েছে যার জেরেই এই সংকট।স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রুশ বাণিজ্যের জন্য ভারতের উপর শুল্ক চাপানো ‘নির্লজ্জ’ আমেরিকা নিজে কেন রাশিয়ার থেকে ডিম কিনছে? তার অবশ্য উত্তর নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.