Type Here to Get Search Results !

উত্তরপ্রদেশ থেকে এসেছে SSC দিতে। তারপরে ভয়ঙ্কর ঘটনা

 উত্তরপ্রদেশ থেকে এসেছে SSC দিতে। তারপরে ভয়ঙ্কর ঘটনা 



  এবার উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড থেকে বহু পরীক্ষার্থী বাংলায় এসেছেন SSC দিতে। সেই সংখ্যা নিতান্ত কম নয়। তার মধ্যে আছেন আনন্দ কুমার বিন্দ। এসএসসি পরীক্ষা দিতে বাংলায় এসেছেন তিনি। যারা পরীক্ষা দিতে এসেছেন, তারা শনিবারই পৌঁছে গেছেন। আর পরীক্ষা কেন্দ্রের ধারে কাছে কোথাও রাত কাটিয়ে রবিবার পৌঁছে গেছেন কেন্দ্রে। রবিবার দুপুর ১২টা থেকে শুরু হচ্ছে পরীক্ষা। আর বাংলায় এসে এত ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন উত্তর প্রদেশের এক পরীক্ষার্থী। উত্তরপ্রদেশের রামপুর গোপীগঞ্জ সন্ত রবিদাস নগরের বাসিন্দা আনন্দ কুমার বিন্দ। এসএসসি পরীক্ষা দিতে বাংলায় এসেছেন তিনি। শনিবার বিভূতি এক্সপ্রেসে চেপে হাওড়ায় পৌঁছন। সেখান থেকে লোকাল ট্রেনে চেপে হুগলিতে নামেন তিনি।


  রবিবার পরীক্ষা দিতে নির্দিষ্ট সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছেও যান, কিন্তু হলের বাইরেই মাথা ঘুরে পড়ে যান। এরপরই পুরো ঘটনা সামনে আসে। আনন্দের দাবি, স্টেশনে এক ব্যক্তির সঙ্গে তাঁর দেখা হয়। হোটেলে নিয়ে গিয়ে তাঁকে খাবার খাওয়ান তিনি। পরে গঙ্গায় স্নান করাতে নিয়ে যান ওই প্রার্থীকে। তারপর আবার স্টেশনে নিয়ে যান রাত কাটানোর জন্য। পরীক্ষার্থীর দাবি, এরপর কী হয়েছে, তাঁর আর মনে নেই। কেউ তাঁকে হাসপাতালে ভর্তি করে দেয়। জ্ঞান ফিরলে তিনি দেখেন চুঁচুড়া হাসপাতালে শুয়ে আছেন তিনি। তার মোবাইল ও টাকার ব্যাগ খোয়া গিয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.