Type Here to Get Search Results !

রাত ৬. ৩২ এর শিয়ালদা - বনগাঁ AC লোকাল দাঁড়ালোই না গোবরডাঙ্গা স্টেশনে

 রাত ৬. ৩২ এর শিয়ালদা - বনগাঁ AC লোকাল দাঁড়ালোই না গোবরডাঙ্গা স্টেশনে 



  শিয়ালদা দক্ষিণ শাখায় মাত্র কয়েকদিন হলো চালু হয়েছে AC ট্রেন। এর মধ্যেই বিভ্রাট। এসি শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট লোকাল গোবরডাঙা স্টেশন না দাঁড়িয়েই বেরিয়ে যায়। দরজা না খোলার কারণে প্লাটফর্ম ছেড়ে বেরিয়ে যায় ট্রেনটি। এরপর প্রায় কুড়ি মিনিট বাদে আবার ব্যাক করে ফিরে আসে প্ল্যাটফর্মে। ঘটনায় চালকের উপর ক্ষুব্ধ যাত্রীরা। জানা গিয়েছে, এদিন ৭টা বেজে ৩৬ মিনিটে শিয়ালদহ-বনগাঁ রানাঘাট লোকালে এই ঘটনা ঘটেছে। গোবরডাঙা স্টেশনে দরজা না খোলার কারণে প্লাটফর্ম ছেড়ে বেরিয়ে যায়। তারপরই শুরু হয় হইচই। যাত্রীদের একাংশের মাথায় হাত। আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। জানা গিয়েছে, গোবরডাঙা প্ল্যাটফর্ম ছেড়ে প্রায় তিনশো মিটার এগিয়ে যায় ট্রেনটি। 


  এরপর ট্রেনের ভিতর থাকা স্পিকারের মাধ্যমে গার্ডের সঙ্গে কথা হয়। তারপর আবার প্রায় কুড়ি মিনিট বাদে ট্রেন পিছিয়ে আনা হয়। পরবর্তীতে অ্যানাউন্সমেন্ট হয় ট্রেন ব্যাকে আসবে। শেষে ওই এসি ট্রেন আবার গোবরডাঙা স্টেশনে ব্যাকে আসে। তারপর দরজা খোলে। কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর বনগাঁ হয়ে রানাঘাটের দিকে চলে যায় এসি ট্রেনটি। ক্ষুব্ধ এক যাত্রী বলেন, ট্রেনের দরজা না খোলায় কিভাবে চালক ট্রেন নিয়ে গাড়ি চালানো শুরু করতে পারে। এটা তার বিরাট অবহেলা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.