Type Here to Get Search Results !

ডায়মন্ডহারবার সহ রাজ্যের অনেক কেন্দ্রে অস্বাভাবিক হারে সংখ্যালঘু ভোটার বেড়েছে '- শমীক ভট্টাচার্য

 'ডায়মন্ডহারবার সহ রাজ্যের অনেক কেন্দ্রে অস্বাভাবিক হারে সংখ্যালঘু ভোটার বেড়েছে '- শমীক ভট্টাচার্য 



  SIR ঘোষণা হওয়ার পরেই ভোটার তালিকা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এবার '২৬ এর নির্বাচন যে যথেষ্ট দ্বন্দ্বমুখর হবে তাতে সন্দেহ নেই। এই প্রক্রিয়া নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে চলছে চরম দ্বন্দ্ব। এর মধ্যে আবার বুধবার রাজ্য বিজেপি শমীক ভট্টাচার্য এক বিস্ফোরক অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বর্তমানে এই নিয়ে সরগরম রাজ্যের রাজনীতি। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে বিভাজনের রাজনীতি চালাচ্ছে বলে অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, গত দুই দশকে রাজ্যের বহু নির্বাচনী কেন্দ্রে ভোটার বৃদ্ধির হার অস্বাভাবিকভাবে বেড়েছে। উদাহরণ হিসেবে শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের কথা তুললেন। কেন্দ্রীয় তথ্য তুলে ধরে তিনি বলেন, “২০০২ সালে এই কেন্দ্রে ভোটার ছিল ১০ লক্ষ ৪৪ হাজার। আজ তা প্রায় ১৯ লক্ষে পৌঁছেছে। বৃদ্ধির হার প্রায় ৮ শতাংশ। "


  এখানেই না থেমে তিনি বিতর্ককে আরো অনেকটা এগিয়ে নিয়ে গিয়ে বলেন,"২০০২ সালে ডায়মন্ড হারবারে হিন্দু ভোটার ছিলেন প্রায় ৭ লক্ষ। এখন প্রায় ১১ লক্ষ। অন্যদিকে মুসলিম ভোটার ৩ লক্ষ ৪০ হাজার থেকে বেড়ে ৮ লক্ষে পৌঁছেছে।” শমীকের বক্তব্য, ডায়মন্ড হারবার ও জয়নগর দুই কেন্দ্রেই মুসলিম ভোটার প্রচুর বেড়ে গেছে। এখানেই শমীকের বক্তব্যর মধ্যে সেই সম্প্রদায়িকতার কথা। এখন পর্যন্ত অবশ্য অভিষেকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.