Type Here to Get Search Results !

দিল্লিতে স্বাধীনভাবে আছি'- শেখ হাসিনা

 'দিল্লিতে স্বাধীনভাবে আছি'- শেখ হাসিনা 



  অবশেষে, অবশেষে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে স্বীকার করলেন তিনি দিল্লিতে আছেন। এমন কি সেখান থেকেই প্রেস মিটে গভীর ক্ষোভ প্রকাশ করলেন ইউনুস সরকারের বিরুদ্ধে। ২০২৪ সালের ৫ অগস্ট। অগ্নিগর্ভ পড়শি দেশ, বাংলাদেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন গণআন্দোলনের রূপ নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছাত্র আন্দোলন নিয়ে ‘রাজাকার’ মন্তব্য সেই আগুনে ঘৃতাহুতি দিয়েছে। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে, তখন সেদিন দুপুরে দেখা যায়, সেনার কপ্টারে উঠছেন শেখ হাসিনা। বাংলাদেশ ছাড়লেন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে ইস্তফা দিলেন প্রধানমন্ত্রী পদ থেকে। এরপর আশ্রয় নিলেন ভারতে। এক বছর কেটে গেলেও, আর দেশে ফেরেননি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। সত্যিই কি আর কখনও বাংলাদেশে ফিরে যাবেন না শেখ হাসিনা? গত বছর বাংলাদেশ সরকারের পতন ও নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই ভারতে রয়েছেন শেখ হাসিনা। আড়ালেই থাকেন তিনি। কখনও প্রকাশ্যে দেখা যায়নি।


  এবার কিছুটা হলেও প্রকাশ্যে এসে বার্তা পাঠালেন। এই প্রথম তিনি তিনটি আন্তর্জাতিক সাক্ষাৎকার দিলেন ইমেইল মারফত। রয়টার্স, এএফপি ও দ্য ইন্ডিপেনডেন্টকে দেওয়া সাক্ষাৎকারে মুজিব কন্যা জানিয়েছেন, দিল্লিতে তিনি স্বাধীনভাবে থাকলেও, অবশ্যই নিজের দেশে ফিরে যেতে চান। তবে তাঁর দল, আওয়ামী লিগ (Awami League)-কে বাদ দিয়ে যদি কোনও নির্বাচন হয় এবং সরকার গঠিত হয়, সেই সরকারের অধীনে তিনি কখনওই বাংলাদেশে ফিরে যাবেন না। ক্রমাগত চাপের মুখে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় নির্বাচনের ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। তবে বাংলাদেশের নির্বাচন থেকে গত মে মাসেই নিষিদ্ধ করা হয়েছে হাসিনার আওয়ামী লিগকে। এই নিয়ে একরাশ ক্ষোভ উগরে মুজিব কন্যা বলেন যে আওয়ামী লিগের লক্ষ লক্ষ সমর্থকরা আগামী বছরের জাতীয় নির্বাচন বয়কট করবে। তিনি বলেন, “আওয়ামী লিগের উপরে নিষেধাজ্ঞা শুধু অনৈতিক নয়, বরং এটি আত্ম-পরাজয়ও।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.