Type Here to Get Search Results !

দেশের ৫৩তম প্রধান বিচারপতি পদে সূর্য কান্ত

 


দেশের ৫৩তম প্রধান বিচারপতি পদে সূর্য কান্ত 


  ভারতের প্রধান বিচারপতির পদ শুধু দায়িত্বে নয়, সম্মানেও খুবই গুরুত্বপূর্ণ পদ। এবার সেই পদেই বসতে চলেছেন সূর্য কান্ত। বিচারপতি হিসেবে দুই দশকের কর্মজীবনে, বিচারপতি সূর্য কান্ত অসংখ্য গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। তাঁর বিভিন্ন রায়ের মধ্যে রয়েছে কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল থেকে শুরু করে পেগাসাস সফটওয়ার মামলা। বিচারপতি সূর্য কান্ত সেই সাংবিধানিক বেঞ্চের সদস্য ছিলেন যার রায়ে কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল সাংবিধানিক বৈধতা পায়। স্বাভাবিক কারণেই তাঁর কাছে প্রত্যাশা অনেক।


  জানা যাচ্ছে, রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্তকে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করেছেন। আগামী ২৩ নভেম্বর ভারতের বর্তমান প্রধান বিচারপতি বিআর গাভাইয় অবসর গ্রহণ করবেন। ২৪ নভেম্বর থেকে দায়িত্ব নেবেন বিচারপতি সূর্য কান্ত। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই খবর নিশ্চিত করেছেন। তিনি এক্স হ্যান্ডেলের একটি পোস্টে লিখেছেন, ‘ভারতের সংবিধানে দেওয়া ক্ষমতা প্রয়োগ করে, রাষ্ট্রপতি ২৪ নভেম্বর, ২০২৫ থেকে ভারতের সুপ্রিম কোর্টের বিচারক বিচারপতি সূর্য কান্তকে ভারতের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করতে পেরে আনন্দিত।’

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.