Type Here to Get Search Results !

কলকাতার নতুন উপচার্য আশুতোষ ঘোষ সবাইকে নিয়েই চলার বার্তা দিলেন


 কলকাতার নতুন উপচার্য আশুতোষ ঘোষ সবাইকে নিয়েই চলার বার্তা দিলেন 


  কলকাতা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়ে গেল নতুন অধ্যায়। স্থায়ী উপচার্যের পদে বৃহস্পতিবার যোগ দিলেন অধ্যাপক আশুতোষ ঘোষ। এর আগে অস্থায়ী উপাচার্যকে নিয়ে বিতর্ক কম হয় নি। কিন্তু এবার? সংঘাত নয়, সব পক্ষকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষ বৃদ্ধিতেই মন দিতে চান কলকাতা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত স্থায়ী উপাচার্য আশুতোষ ঘোষ। বৃহস্পতিবার সকালে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে কাজে যোগ দেন তিনি। জানিয়ে দেন, পঠনপাঠনের মানোন্নয়ন, শিক্ষক নিয়োগ প্রভৃতি বিষয়ে নজর দেবেন। চলতে চান সকলকে পাশে নিয়ে। কিন্তু বাস্তবে কি সব নৌকোয় পা দিয়ে চলা সম্ভব? তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন ওঠা শুরু করেছে।


  একটা অতিরিক্ত সুবিধা ওনার আছে, তা হলো উপচার্যর দায়িত্ব পালনের পূর্ব অভিজ্ঞতা তাঁর আছে। প্রায় তিন বছর পর একজন স্থায়ী উপাচার্য পেল ১৬৮ বছরের কলকাতা বিশ্ববিদ্যালয়। আচার্য-রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুমোদনে বুধবারই রাজ্যের ছ’টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম স্থির হয়েছে। কিন্তু প্রথম দায়িত্ব নিলেন আশুতোষই। ২০১৬-২০১৭ নাগাদ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব সামলেছেন। এখন দেখার শেষ পর্যন্ত তিনি কতটা সাফল্য পান।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.