আজকের আবহাওয়া
সকালের দিকে বেশ ঝকঝকে আকাশ। তবে তাপমাত্রা অনেকটাই কম। মন্থার প্রভাবে তাপমাত্রা অনেকটা কমে গেছে। মন্থার প্রভাবেই আজ ভালো বৃষ্টির সম্ভাবনা আছে।
আলিপুর আবহাওয়া অফিস বৃহস্পতিবার জানিয়েছে,মন্থা’র সরাসরি প্রভাব রাজ্যে না পড়লেও তার পরোক্ষ প্রভাব দক্ষিণবঙ্গে (South Bengal Weather) প্রবলভাবে পড়বে বলে জানা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি চলবে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু জেলায় ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে বলে খবর সূত্রের। বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলার এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। শুক্রবারও বীরভূম ও মুর্শিদাবাদে একই ধরনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গেও (North Bengal Weather) ‘মন্থা’র পরোক্ষ প্রভাব পড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সব জেলাতেই। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিংয়ের একাধিক এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
