Type Here to Get Search Results !

আবার নতুন চুক্তি স্বাক্ষরের পথে ট্রাম্প ও শি জিনপিং

 আন্তর্জাতিক 



আবার নতুন চুক্তি স্বাক্ষরের পথে ট্রাম্প ও শি জিনপিং


  মার্কিন প্রেসিডেন্ট মুহুর্মুহু তার নীতি পরিবর্তন করছে। ফলে তাঁর অবস্থানের কোনো স্থিতিশীলতা নেই। চীনের সঙ্গে এর আগে রীতিমত বাণিজ্য যুদ্ধে নেমে পরে ছিলেন। এখন অবস্থান অনেকটাই আবার পরিবর্তন করে নিয়েছেন। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় মুখোমুখি রুদ্ধদ্বার বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। দীর্ঘ দু’ঘণ্টা বৈঠকের পর ট্রাম্প ঘোষণা করলেন, বিরল খনিজ নিয়ে চিনের সঙ্গে এক বছরের চুক্তি স্বাক্ষর করেছে আমেরিকা। একইসঙ্গে চিনের উপর থেকে ১০ শতাংশ শুল্ক কমানোরও প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “আমাদের অসাধারণ একটি বৈঠক হয়েছে। তবে বৈঠকের বিষয়বস্তু নিয়ে এখনই বিস্তারিত জানাবো না। ফেন্টানাইল উৎপাদন রোধে আমরা দু’জনেই একমত হয়েছি। জিনপিংও এবিবিষয়ে আরও কঠোর হবে। অন্যদিকে, আমেরিকা ফের চিন থেকে সয়াবিন ক্রয় শুরু করবে। পাশাপাশি, আমরা সিদ্ধান্ত নিয়েছি, চিনের উপর শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হবে।” 


  স্বাভাবিক কারণেই খুশি চীনের প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের স্থিতিশীলতা কম বলে বিশ্বাসযোগ্যতাও কম। তবে এরপরই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “বিরল খনিজ নিয়ে দু’দেশের সমস্যার সমাধান হয়েছে। এই সংক্রান্ত আমরা একটি চুক্তিও করেছি। যার মেয়াদ এক বছরের। চিন বিরল খনিজ সমৃদ্ধ পণ্য আমেরিকায় রপ্তানি করবে।” ট্রাম্পের সংযোজন, “শীঘ্রই বিস্তারিত তথ্য জানানো হবে। আগামী এপ্রিলে আমি চিন সফরে যাব। অন্যদিকে, জিনপিংও আমেরিকা সফরে আসবেন বলে জানিয়েছেন।”এখন দেখার কতদিন মার্কিন প্রেসিডেন্টের মাথা শান্ত থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.