আন্তর্জাতিক
ব্যর্থ হলো শান্তি আলোচনা। তাহলে কি এবার সম্মুখ সমরে পাকিস্তান ও আফগানিস্তান?
তুরস্কের মধ্যস্থতায় দ্বিতীয় দফায় শান্তি আলোচনায় বসেছিল দুই ইসলামিক কান্ট্রি। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী সেই শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা মহম্মদ আসিফ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, যদি শান্তি আলোচনা ব্যর্থ হয়, তাহলে পাকিস্তান সরাসরি আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে যাবে। এবার কি তাহলে দু’দেশের মধ্যে সংঘাতের ঝাঁজ আরও বাড়তে চলেছে? পাকিস্তান কি সরাসরি আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে? এই প্রশ্নগুলিই এখন উঠতে শুরু করেছে। এদিকে ট্রাম্প যথেষ্ট ব্যর্থ এই আলোচনা ব্যর্থ হওয়ায়।
আফগান সংবাদমাধ্যম আরটিএ জানিয়েছে, আফগানিস্তানের তরফে গঠনমূলক আলোচনা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হয়েছে। কিন্তু তা-ও কোনও সমাধান সূত্র মেলেনি। অন্যদিকে, শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় কাবুলের দিকেই আঙুল তুলেছে পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম। তারা জানিয়েছে, আফগান প্রতিনিধিদের একগুঁয়ে এবং গা-ছাড়া মনোভাবের কারণেই এই শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। আগামী দিনে ফের শান্তি আলোচনায় বসা হবে কি না, তা আফগান নেতার মনোভাবের উপরই নির্ভর করছে।
