Type Here to Get Search Results !

রাশিয়ায় প্রবল ড্রোন হামলা ইউক্রেনের - বন্ধ রাশিয়ার একাধিক বিমানবন্দর

 আন্তর্জাতিক 



রাশিয়ায় প্রবল ড্রোন হামলা ইউক্রেনের - বন্ধ রাশিয়ার একাধিক বিমানবন্দর 


  ৩ বছর অতিক্রান্ত। কিন্তু রুশ-ইউক্রেন যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। যুদ্ধের প্রথম দিকে মনে হয়েছিল রাশিয়া ফুৎকারে উড়িয়ে দেবে ইউক্রেকে। কিন্তু ইউক্রেনের পিছনে ছিল আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। ফলে অত সহজ হয় নি রাশিয়ার পক্ষে। এবার নতুন শক্তি নিয়ে ময়দানে ইউক্রেন। রাশিয়ায় এবার বড়সড় ড্রোন হামলা চালাল ইউক্রেন। যে দিন পারমাণবিক শক্তিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র বুরেভেস্তনিকের সফল পরীক্ষার দাবি করেছে মস্কো, ঠিক সেদিনই অর্থাৎ রবিবার রাতে ভ্লাদিমির পুতিনের দেশে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। লক্ষ্য ছিল মস্কো। আর এই পরিস্থিতিতেই মস্কোর চারটি বিমানবন্দরের মধ্যে দোমোদেদোভো এবং ঝুকোভস্কি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, আদৌ কি থামবে দু’দেশের যুদ্ধ? এদিকে, হামলার কথা স্বীকার করে ইউক্রেনের দাবি, রাশিয়া রবিবার রাতে ১০১টি ড্রোনের হামলা চালিয়েছিল। এর মধ্যে ৯০টি ড্রোনই তারা ধ্বংস করে দিয়েছে। 


  সংবাদ সংস্থার খবর, ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় দু’জন নাগরিক আহত হয়েছেন। হামলায় পশ্চিম বেলগোরোদ অঞ্চলে ১৬ জন আহত হয়েছেন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, মস্কোর দাবি, পাঁচ ঘণ্টার মধ্যে রুশ প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের ২৮টি ড্রোনকে নষ্ট করেছে। মস্কোর মেয়র সেগেই সোবিয়ানিন এই তথ্য জানিয়েছেন। উল্লেখ্য, তিন বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ জারি রয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থামাতে চেষ্টা করলেও বিশেষ সমাধানের রাস্তা বের হয়নি। দু’দেশের প্রেসিডেন্টের সঙ্গে আলাদা আলাদা বৈঠকও করেন তিনি। কিন্তু তা-ও কোনও রফাসূত্র মেলেনি। এই পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাঙ্গেরির বুদাপেস্টে ফের একপ্রস্থ বৈঠকে বসার কথা ছিল ট্রাম্পের। কিন্তু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন, তিনি সময় নষ্ট করতে চান না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.