Type Here to Get Search Results !

SIR -এর ফলে মাথায় হাত দিনহাটার কয়েক হাজার পরিবারের


 *SIR স্পেশাল স্টোরি*


"ভারতের নাগরিকত্ব লাভ করেছি 2015 সালে 2002 সালের ভোটার তালিকার নাম কোথায় পাবো: SIR আবহে মাথায় হাত দিনহাটার সাবেক ছিট মহলের কয়েক হাজার বাসিন্দার।"


সূর্যজ্যোতি পাল, কোচবিহার: গোটা দেশজুড়ে এসআইআর লাগু করেছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের নিয়ম অনুযায়ী ভোটারদের ভোটার তালিকায় নাম টিকিয়ে রাখতে হলে একাধিক গুরুত্বপূর্ণ নথির পাশাপাশি দেখাতে হবে ২০০২ সালের ভোটার তালিকায় নিজেদের নাম অথবা বাবা মায়ের নাম। আর কমিশনের এই নিয়মের হলেই মাথায় হাত পড়েছে দিনহাটা বিধানসভার মশালডাঙ্গা, পোয়াতুরকুঠি, শিবপ্রসাদ মোস্তাফি সহ একাধিক সাবেক ছিট মহলের কয়েক হাজার বাসিন্দার। বাসিন্দাদের কথায় নির্বাচন কমিশন ২০০২ সালের ভোটার তালিকায় নাম চাচ্ছে অথচ ভারত বাংলাদেশ ঐতিহাসিক ছিটমহল বিনিময় চুক্তি হয়েছিল ২০১৫ সালে। আর সেই চুক্তির ফলেই তারা ভারতের নাগরিকত্ব লাভ করে। তাহলে তারা তাদের নাম বা তাদের বাবা-মায়ের নাম ২০০২ সালের ভোটার তালিকায় কিভাবে দেখাবে। একই সাথে ছিটমহল বিনিময় করার আগেই এইসব এলাকার বেশ কিছু মেয়ে বৈবাহিক কারণে দিনহাটা সহ জেলার বিভিন্ন স্থানে চলে যায়। পরবর্তীতে তারা সেখানে ভোটার কার্ড বানালেও ছিটমহল বিনিময়ের কেন্দ্র এবং রাজ্যের যে যৌথ সার্বে হয়েছিল সেই সার্ভেতে তারা বাদ পড়ে যায় এখন তাদের কি হবে। অপরদিকে ছিট মহলের বাসিন্দারা কি কাগজ দেখাবে ২০০২ সালের ভোটার তালিকার পরিবর্তে তাদের আর কি বৈধ-নথী দেখাতে হবে সে ব্যাপারেও এখনো স্পষ্ট করেনি কমিশন। আর এসব চিন্তাতেই এখন নির্ঘুম রাত কাটাচ্ছে দিনহাটার এইসব সাবেক ঠিক মহলের কয়েক হাজার বাসিন্দা। তাদের কথায় কমিশন স্পষ্ট করে জানান ছিট মহলের এইসব বাসিন্দাদের জন্য কমিশনের ভাবনা কি?

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.