Type Here to Get Search Results !

প্রকাশিত হলো টি 20 বিশ্বকপের সূচি

 প্রকাশিত হলো টি 20 বিশ্বকপের সূচি 



  আবার আসছে ক্রিকেটের মহারণ। এই মুহূর্তে পুরুষ ও মহিলা - ক্রিকেটের দুটি বিভাগেই ভারতের দিকে তাকিয়ে বিশ্ব। আগামী বছরের টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা করে দিল আইসিসি। আগামী বছর টুর্নামেন্ট শুরু হবে ৭ ফেব্রুয়ারি। ফাইনাল ৮ মার্চ। ভারতের অভিযান ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আমেরিকার বিরুদ্ধে। আর বহু প্রতীক্ষিত ভারত-পাক মহারণ হবে ১৫ ফেব্রুয়ারি। তবে ভারতের মাটিতে নয়, সেটা হবে শ্রীলঙ্কার কলম্বোয়। হাইব্রিড মডেলের কারণে পাকিস্তান ভারতে আসবে না। সম্প্রতি মহিলাদের ওয়ানডে বিশ্বকাপও এই মডেলে হয়েছে। এমনকী পাকিস্তান ও শ্রীলঙ্কা যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে, তাহলে ম্যাচ হবে শ্রীলঙ্কাতেই। ফাইনালে পাকিস্তান উঠলেও সেটা হবে ভারতের বাইরে, অর্থাৎ কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো এবারও সূর্যকুমার যাদবরা সহজ গ্রুপে রয়েছেন।  


   বিশ্বকপের সূচি -


  * গ্রুপ এ: ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া, আমেরিকা

  * গ্রুপ বি: শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড, ওমান

  * গ্রুপ সি: ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, নেপাল, ইটালি

  * গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহী, কানাডা


    * ভারতের সূচি:

৭ ফেব্রুয়ারি: বনাম আমেরিকা, মুম্বই (সন্ধে ৭টা)

১২ ফেব্রুয়ারি বনাম নামিবিয়া, দিল্লি (সন্ধে ৭টা)

১৫ ফেব্রুয়ারি বনাম পাকিস্তান, কলম্বো (সন্ধে ৭টা)

১৮ ফেব্রুয়ারি বনাম নেদারল্যান্ডস, আহমেদাবাদ (সন্ধে ৭টা)


   * সেমিফাইনাল:

৪ মার্চ: প্রথম সেমিফাইনাল, কলকাতা বা কলম্বো (সন্ধে ৭টা ) (শ্রীলঙ্কা বা পাকিস্তান না উঠলে ইডেনে)

৫ মার্চ, দ্বিতীয় সেমিফাইনাল, মুম্বই (সন্ধে ৭টা ) (ভারত উঠলে এই ম্যাচ খেলবে)


  * ফাইনাল:

৮ মার্চ, আহমেদাবাদ

(পাকিস্তান উঠলে কলম্বো)

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.