Type Here to Get Search Results !

*ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী মৃত্যু ঘিরে ঝাড়গ্রাম হাসপাতালে ধুন্ধুমার কান্ড


 *ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী মৃত্যু ঘিরে ঝাড়গ্রাম হাসপাতালে ধুন্ধুমার কান্ড*





ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুমধুমার কান্ড বাধলো হাসপাতাল চত্বরে। রোগীর পরিবারের অভিযোগ সঠিক চিকিৎসা না হওয়ার কারনে মৃত্যু হয়েছে রোগীর। পাশের রাজ্য ঝাড়খন্ডের চাকুলিয়া এলাকার মোটাবাঁধা গ্রামের বাসিন্দা ভারতী পাতর নামে এক নাবালিকাকে পেটে ব্যথা নিয়ে তার পরিবার ঝাড়খন্ডের চাকুলিয়া হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি দেখে  চাকুলিয়া থেকে তাকে স্থানান্তর করা হলে চিকিৎসার জন্য বৃহস্পতিবার আনা হয় ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে । তাকে হাসপাতালে নিয়ে আসার পর থেকে পরিসেবা সঠিক ভাবে দেওয়া হয়নি এমনি অভিযোগ করছেন পরিবার। শুক্রবার দুপুর নাগাদ তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয় এবং বছর ১৭ নাবালিকা ভারতীর মৃত্যু হয়। এর পরেই শুরু হয় উত্তেজনা পরিবারের সদস্যরা চড়াও হয় হাসপাতালের উপর। উত্তেজনা চরমে গেলে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ। এই ঘটনা নিয়ে পরিবারের পক্ষে লিখিত অভিযোগ করেন ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তবে এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষর কোনো প্রতিক্রিয়া মেলেনি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.