Type Here to Get Search Results !

মঙ্গলবার বিকেলে নন্দনে সারপ্রাইস ভিজিতে মুখ্যমন্ত্রী

 বিনোদন 



মঙ্গলবার বিকেলে নন্দনে সারপ্রাইস ভিজিতে মুখ্যমন্ত্রী 


  সকলকে অবাক করে দিয়ে চলচ্চিত্র উৎসবে নন্দনে উপস্থিত হয়ে গেলেন মুখ্যমন্ত্রী। বিকেল পাঁচটা নাগাদ আচমকাই নন্দনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। সিনেঅনুরাগীদের কাছে এ যেন পরমপ্রাপ্তি। কারণ ছবি দেখতে এসে মুখ্যমন্ত্রীর এহেন ‘সারপ্রাইজ ভিজিট’ তাঁদের কাছেও ছিল আশাতীত! এরপর নন্দন চত্বর ঘুরে দেখার পাশাপাশি সিনে উৎসবের কলাকুশলীদের সঙ্গেও দেখা করলেন তিনি। মঙ্গলবার বিকেলে নন্দন-রবীন্দ্রসদন চত্বরে চলচ্চিত্র উৎসবে হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দনে পা রেখেই দোতলায় কনফারেন্স রুমে চলে যান তিনি। সেখানে পাঁচটা থেকে ছয়টা প্রায় ঘন্টাখানেক থাকেন। পাশাপাশি সংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন মুখ্যমন্ত্রী জানান, “এখানে আড্ডা মারতে এসেছিলাম। অন্য সময় সবাই সবার কাজে ব্যস্ত থাকে। তবে এই সময় নন্দন একেবারে মিলন মেলায় পরিণত হয়।” 


  এদিন খোশমেজাজে নন্দনের ইতি-উতি ফিল্মি সাজসজ্জাও পরখ করে দেখলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, “কাউকে না জানিয়ে চলে এসেছিলাম। কিছু পুরোনো দিনের আড্ডার অভিজ্ঞতা ভাগ করে। আমি সিনেমার অনুরাগী। ইন্দ্রনীলের কাছে শুনেছি কারা গান গাইবে। এইসব গান আমার মুখস্থ থাকে। সকালে উত্তরবঙ্গ থেকে এসেছি, এখন কিছু কাজ আছে, পারলে পরে আবার আসব। প্রত্যেক বছর ফেস্টিভ্যাল আরও বড় হবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.