Type Here to Get Search Results !

বিহারে বুথ ফেরৎ সমীক্ষা - সব সমীক্ষাতেই এগিয়ে NDA


 বিহারে বুথ ফেরৎ সমীক্ষা - সব সমীক্ষাতেই এগিয়ে NDA 


  গতকাল শেষেদফা ভোট হওয়ার পরেই সন্ধ্যায় একে একে প্রকাশ পেতে থাকে বুথ ফেরৎ সমীক্ষা। কোনো কোনো সমীক্ষায় INDIA জোট প্রায় কাছাকাছি গেলেও শেষ পর্যন্ত কিন্তু মুখে হাসি দেখা গেছে নীতিশ জোটের। নীতীশ সরকারের উন্নয়নের খতিয়ান দিয়ে ভোটের প্রচারের সময় এনডিএ নেতাদের বারবার বলতে শোনা গিয়েছে, এবারও ক্ষমতায় ফিরবেন তাঁরা। সব বুথফেরত সমীক্ষাও সেই ইঙ্গিত দিচ্ছে। যদিও বুথফেরত সমীক্ষা সঠিক হয় না। এটা ফলের আভাস দেয় মাত্র। তাও, বিহারের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষেই সব বুথফেরত সমীক্ষাই বলছে, ক্ষমতায় আসতে চলছে এনডিএ। ২৪৩ আসনের বিহার বিধানসভায় ক্ষমতায় আসতে ১২২টি আসন দরকার। বুথফেরত সমীক্ষাগুলিতে প্রয়োজনীয় সংখ্যার চেয়ে বেশি আসন দেওয়া হয়েছে। ম্যাট্রিজের বুথফেরত সমীক্ষা অনুযায়ী এনডিএ ১৪৭ থেকে ১৬৭টি আসন পেতে পারে। মহাগঠবন্ধন ৭০ থেকে ৯০টি আসন পেতে পারে। জন সুরজ পার্টি সর্বোচ্চ ২টি আসন পেতে পারে। আর অন্যরা পেতে পারে ২ থেকে ৮টি আসন। পিপলস পালসের বুথফেরত সমীক্ষা অনুযায়ী, এনডিএ পেতে পারে ১৩৩ থেকে ১৫৯টি আসন। আর মহাগঠবন্ধন পেতে পারে ৭৫ থেকে ১০১টি আসন। তাদেরও বুথফেরত সমীক্ষা বলছে, সর্বোচ্চ ৫টি আসন পেতে পারে জন সুরজ পার্টি। আর অন্যরা পেতে পারে ২ থেকে ৮টি আসন।


  এছাড়ো অন্যান্য যারা সমীক্ষা করেছে, তাদের মধ্যে কামাক্ষ্যা অ্যানালিটিকসের বুথফেরত সমীক্ষা বলছে, এনডিএ বিপুল আসনে জিতে সরকার গড়বে। ১৬৭টি আসন থেকে ১৮৭টি আসন পেতে পারে এনডিএ। সেখান মহাগঠবন্ধন পেতে পারে ৫৪ থেকে ৭৪টি আসন। জন সুরজ পার্টি সর্বোচ্চ ২টি আসন পেতে পারে। আর অন্যরা পেতে পারে ২ থেকে ৭টি আসন। বিহারে ২ দফায় নির্বাচনে ভোটদানের হার ছিল উল্লেখযোগ্য। বিশেষ নিবিড় সংশোধনের পর ভোটগ্রহণ হয়েছে বিহারে। প্রথম দফায় ৬৪ শতাংশের বেশি ভোট পড়ে। আর দ্বিতীয় দফায় ভোটদানের হার ৬৭ শতাংশের বেশি। এই ভোটদানের হার কি কোনও ইঙ্গিত দিচ্ছে? বুথফেরত সমীক্ষা কি মিলে যাবে? অপেক্ষা করতে হবে ১৪ নভেম্বর পর্যন্ত।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.