Type Here to Get Search Results !

মঙ্গলবার রাতে আবার গুলি চললো মালদায়

 মঙ্গলবার রাতে আবার গুলি চললো মালদায় 



  নির্বাচন যতই এগিয়ে আসছে ততোই তৈরী হচ্ছে উন্মাদনা। এবার আবার মালদা। বাড়ি ফেরার সময় এক পাঁপড় বিক্রেতাকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার জালালপুর গ্রাম পঞ্চায়েতের লতিফপুর লাগোয়া নিচেরকান্দি এলাকায়। মৃতার নাম আজহার আলি। কী কারণে এই খুন? সেই প্রশ্ন উঠেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত ন’টা নাগাদ ওই ব্যবসায়ী একটি জলসার অনুষ্ঠান থেকে পাঁপড় বিক্রি করে বাড়ি ফিরছিলেন। যদুপুরের দিক থেকে ১২ নম্বর জাতীয় সড়ক ধরে সাইকেল চালাচ্ছিলেন তিনি। অভিযোগ, রাস্তার ধারেই কয়েকজন দুষ্কৃতী ছিল। 


  তাঁরাই ওই ব্যক্তিকে গুলি করে বলে অভিযোগ। তাঁর মাথায় গুলি লাগে বলে খবর। রাস্তাতেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আজহার আলি। দুষ্কৃতীরা ওই ব্যক্তির সঙ্গে টাকাপয়সা ও সাইকেল নিয়ে পালিয়ে যায়!

স্থানীয়রা ছুটে এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কালিয়াচক থানার পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে তদন্তে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু কী কারণে এই খুন? প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, রাতে ফেরার সময় ওই ব্যবসায়ীর পথ আটকেছিল ওই দুষ্কৃতীরা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.