Type Here to Get Search Results !

সাইক্লোন বিদ্ধস্ত শ্রীলঙ্কাকে বিস্তত সাহায্য ভারতের

 আন্তর্জাতিক 



সাইক্লোন বিদ্ধস্ত শ্রীলঙ্কাকে বিস্তত সাহায্য ভারতের 


  ভারতের প্রতিবেশি রাষ্ট্র শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সম্পর্ক খুবই মধুর। মঙ্গলবার ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর গেছেন শ্রীলংকার। তিনি ভারতের ১৪২ কোটি মানুষের বার্তা নিয়ে সেখানে পৌঁছেছেন। সম্প্রতি ঘূর্ণিঝড় দিটওয়ার দাপটে লন্ডভন্ড হয়ে যায় শ্রীলঙ্কা। ঝড়ের দাপটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বহু এলাকায়। প্রাণ হারান শতাধিক মানুষ। বিপর্যয়ে শ্রীলঙ্কার পাশে দাঁড়ায় ভারত। দ্বীপরাষ্ট্রের সাহায্যে ‘অপারেশন সাগর বন্ধু’ শুরু করে নয়াদিল্লি। সি-১৩০ এবং আইএল-৭৬ বিমানে আধা সামরিক বাহিনীর সদস্যদের পাঠানো হয়। পাঠানো হয়েছে ত্রাণসামগ্রীও। মঙ্গলবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন ঘূর্ণিঝড় দিটওয়ার সময় শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে পেরে ভারত গর্বিত। পাশাপাশি, ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সহায়তা প্যাকেজ প্রস্তাব করা হয়েছে।


  বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ দূত হিসেবে শ্রীলঙ্কায় দু’দিনের সফরে রয়েছেন জয়শংকর। শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী বিজিথা হেরাথের পাশে দাঁড়িয়ে এই মন্তব্য করেন জয়শংকর। তিনি বলেন, ‘২০২২ সালের অর্থনৈতিক সংকট থেকে যখন শ্রীলঙ্কা বেরিয়ে আসছিল, ঠিক তখনই এই প্রাকৃতিক দুর্যোগ নতুন নতুন সমস্যা তৈরি করেছে।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির নির্দেশে আমরা শ্রীলঙ্কা সরকারের সঙ্গে মিলে তাদের সমস্যাগুলি মোকাবেলা করব।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.