আন্তর্জাতিক
পাক-আফগান সীমান্তে জঙ্গি হামলায় ৪ পাক পুলিশের মৃত্যু
পাক-আফগান সীমান্ত শান্ত হচ্ছেই না। বার বার করেই তালিবান জঙ্গিদের দ্বারা আক্রান্ত হচ্ছে পাকিস্তান। আবার সেই ঘটনাই ঘটলো। নিহত চার পুলিশকর্মী। যদিও, এই ঘটনার দায় নেয়নি কোনও জঙ্গিগোষ্ঠী।জানা গিয়েছে, মঙ্গলবার উত্তর-পশ্চিম পাকিস্তানে জঙ্গিরা একটি পুলিশের গাড়িতে হামলা করে। গুলি চালিয়ে চার পুলিশকর্মীকয়ে হত্যা করে পালিয়ে যায় তারা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সাম্প্রতিক অতীতে হিংসার ঘটনা বৃদ্ধি পেয়েছে। স্থানীয় পুলিশ প্রধান নূর ওয়ালি বলেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলায় তেল ও গ্যাস উত্তোলন ক্ষেত্রের কাছে পুলিশি টহলের সময় এই ঘটনা ঘটেছে।
এরপরেই বিশাল পুলিশ বাহিনী এলাকাটি ঘিরে ফেলে। আক্রমণকারীদের খুঁজে বের করার জন্য তল্লাশি অভিযান শুরু হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সুহেল আফ্রিদি এই হামলার নিন্দা করেছেন। পৃথক বিবৃতিতে তারা বলেছেন হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হবে। নিহত পুলিশকর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানান দু’জনেই। এই ঘটনাকে জঙ্গি হামলা বলা হলেও এখনও কোনও জঙ্গিগোষ্ঠী এর দায় স্বীকার করেনি। তবে সন্দেহের তির পাকিস্তানি তালিবান অর্থাৎ টিটিপি-র দিকে। টিটিপি-র সঙ্গে আফগানিস্তানের শাসক তালিবান সরকারের কোনও সম্পর্ক নেই। যদিও, পাক সরকার এর আগেও দেশের অভ্যন্তরে বিভিন্ন হামলার জন্য টিটিপিকে দায়ি করেছে।
.jpeg)