Type Here to Get Search Results !

ওয়ান্ডার কিড বৈভবের মাথায় নতুন শিরোপা - ১৪ বছরেই জাতীয় দলের নেতা

 ওয়ান্ডার কিড বৈভবের মাথায় নতুন শিরোপা - ১৪ বছরেই জাতীয় দলের নেতা 



  মাত্র ১৪ বছর বয়সে ভারতের জাতীয় দলের নেতৃত্ব দেওয়া সত্যি ওয়ান্ডার কিড বৈভবের পক্ষেই সম্ভব। সময়টা এখন দুরন্ত যাচ্ছে বৈভব সূর্যবংশীর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর থেকে ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার’ পায় বিহারের এই তরুণ তুর্কি। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ হয় বৈভবের। আর এবার বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশীর মুকুটে জুড়েছে নতুন পালক। জাতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে ১৪ বছরের এই ক্রিকেটারকে। ঘোষণা হয়েছে দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। চোটের কারণে এই সিরিজে খেলতে পারবেন না আয়ুষ মাত্রে। সেই কারণে তাঁর জায়গায় ভারতের যুব দলকে নেতৃত্ব দেবেন বৈভব। 


  ৪ জানুয়ারি থেকে প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে যুব দল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসাবে দেখা হচ্ছে এই সিরিজকে। এই সিরিজের জন্য গুরুদায়িত্ব পেল বিহারের এই ক্রিকেটার। তবে বিশ্বকাপের দলে আয়ুষই অধিনায়কত্ব করবে বলে জানা গিয়েছে। আয়ুষ ছাড়াও চোট পেয়েছেন সহ-অধিনায়ক বিহান মলহোত্রাও। দুই ক্রিকেটারই বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাব করবেন। এরপর চোট সারিয়ে বিশ্বকাপ দলে যোগ দেবেন তাঁরা। সেই কারণে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচে অধিনায়ক থাকলেও বিশ্বকাপে ক্যাপ্টেন হিসাবে দেখা যাবে না তাকে। আমরা সকলেই বৈভবের মধ্যে দুর্দান্ত একজন অধিনায়ককে খুঁজে পেতে চাইছি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.