Type Here to Get Search Results !

ফের অসুস্থ হয়ে হাসপাতালে প্রেমচাপড়া - উদ্বিগ্ন নাগরিক মহল


 ফের অসুস্থ হয়ে হাসপাতালে প্রেমচাপড়া - উদ্বিগ্ন নাগরিক মহল 


  কয়েক দিনের মধ্যে আবার অসুস্থ হয়ে পড়লেন বিখ্যাত খলনায়ক প্রেম চোপড়া। বিগত বেশ কিছুদিন ধরে অসুস্থ প্রেম চোপড়া। যদিও এক সপ্তাহ পরে তিনি বাড়ি চলে আসেন, বার্ধক্যজনিত কারণে তিনি বাড়িতেই ছিলেন বিশ্রামে। কিন্তু এক মাস কাটতে না কাটতেই আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জানা গিয়েছে অভিনেতার শারীরিক অবস্থা দেখে অপারেশনের সিদ্ধান্ত নেন তাঁরা। তবে এইসবের মধ্যে একটাই প্রশ্ন অভিনেতা কেন আবার হাসপাতালে ভর্তি হলেন? কোন অসুস্থতায় ভুগছেন তিনি? এবার এই সব প্রশ্নের উত্তর দিলেন শরমন যোশী।


  অভিনেতা শরমন জানিয়েছেন যে তাঁর শ্বশুরমশাই, প্রবীণ অভিনেতা প্রেম চোপড়ার অ্যাওর্টিক স্টেনোসিস ধরা পড়েছে। 'থ্রি ইডিয়টস', 'রং দে বাসন্তি' এবং 'গোলমাল' ছবিগুলোতে অভিনয়ের জন্য পরিচিত শরমন, সোমবার তাঁর ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করে ডাক্তারদের ধন্যবাদ জানান। তিনি লেখেন, ‘আমাদের পরিবারের পক্ষ থেকে, আমি আমার শ্বশুরমশাই শ্রী প্রেম চোপড়া জি প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডঃ নীতিন গোখলে এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডঃ রবীন্দ্র সিং রাও-এর কাছ থেকে যে অসামান্য চিকিৎসা পেয়েছেন, তার জন্য আমরা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.