আন্তর্জাতিক
বিদ্রোহীদের হামলায় ফের রক্তাক্ত পাকিস্তান
দেশের ভিতরে ও বাইরে পাকিস্তানের অবস্থা কিন্তু মোটেই ভালো না। দেশের বাইরে তালিবানদের সঙ্গে মাঝে মাঝেই যুদ্ধ হচ্ছে অন্যদিকে দেশের অভ্যন্তরে লেগেই আছে বিভিন্ন জঙ্গি সংগঠনের বিদ্রোহ। বুধবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাক সেনার কনভয়ে হামলা চালায় পাকিস্তানের সশস্ত্র বিদ্রোহী সংগঠন তেহরিক-ই-তালিবান (টিটিপি)। ঘটনায় মৃত্যু হয়েছে ১৫ জন পাক সেনার। তবে বিদ্রোহীদের মধ্যে কেউ প্রাণ হারিয়েছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। এর আগও পাকিস্তানকে একাধিকবার রক্তাক্ত করেছে এই বিদ্রোহী সংগঠনটি। লাগাতার লড়াইয়ের জেরে এবার কি গৃহযুদ্ধে ছারখার হবে ভারতের প্রতিবেশী দেশটি? এই প্রশ্নটিই এখন জোরাল হচ্ছে।
বুধবার ভোরে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের গুলশান-ই-আদা এলাকা দিয়ে বেশ কয়েকটি পাক সেনার কনভয় যাচ্ছিল। সেই সময়ে সেখানে অতর্কিতে হামলায় চালায় টিটিপি-র সদস্যরা। কেউ কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় গুলিবৃষ্টি। পালটা জবাব দেয় পাক বাহিনীও। দীর্ঘক্ষণ দু’পক্ষের গুলির লড়াই চলার পর মৃত্যু হয় ১৫ জন পাক জওয়ানের। আহত হয়েছেন আরও কয়েকজন। তবে এই লড়াইয়ে বিদ্রোহীদের কেউ প্রাণ হারিয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
.jpeg)