সেরা নবাগত পরিচালকের সম্মান গ্রহণ করলেন আরিয়ান
অনেকেই আরিয়ানকে 'বাপ কা বেটা'! এই কথাটা আরিয়ানের আত্ম মর্যাদায় কি আঘাত করে। অনেকেই এতে খুশি হয়, কিন্তু আরিয়ানের ক্ষেত্রে ব্যাপারটা কেমন? শাহরুখ খানের ছেলে আরিয়ান খান এই বছর জুড়ে আলোচনায় থেকেছেন, তাঁর পরিচালনায় তৈরি নেটফ্লিক্সের ওয়েব সিরিজ দ্য ব্যাডস অফ বলিউড অজস্র প্রশংসা কুড়িয়েছে। আরিয়ান দেখিয়ে দিয়েছেন, তিনি বাপ কা বেটা! ২০২৫ শেষ হওয়ার আগেই পরিচালক হিসাবে সেরার সম্মান জুটল আরিয়ানের কপালে। নাগরিক মহল মনে করেন, আরিয়ান বেশ সাবালক হয়ে উঠেছেন। নিজের কাজের প্রতি যথেষ্ট ভালোবাসা আছে।
পুরস্কার নিয়ে তিনি বলেন, তিনি বাবার মতোই পুরস্কার নিতে ভালোবাসেন। তবে আরিয়ান স্পষ্ট করে দিয়েছেন যে এই জয়টি শাহরুখের জন্য নয়, বরং তিনি তাঁর জয় মা গৌরী খানকে উৎসর্গ করেছেন। শুক্রবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত এনডিটিভি ইন্ডিয়ান অব দ্য ইয়ার ইভেন্টে বর্ষসেরা নবাগত পরিচালক পুরস্কারে ভূষিত হন আরিয়ান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরিয়ানের সঙ্গে ছিলেন তাঁর দিদিমা সবিতা ছিব্বার। পুরস্কার গ্রহণের সময় তাঁর বক্তব্যের বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। আরিয়ানকে খুবই উৎফুল্ল দেখাচ্ছিল।
