Type Here to Get Search Results !

মতুয়ারা এই দেশেরই নাগরিক - প্রধানমন্ত্রী

 মতুয়ারা এই দেশেরই নাগরিক - প্রধানমন্ত্রী 



  শুক্রবার কলকাতায় নেমেও শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী তাহেরপুরে পৌঁছাতে পারেন নি আবহাওয়ার জন্য। তবে তিনি তাঁর বার্তা রেখে গেছেন। এনিয়ে কম তর্কবিতর্ক হয়নি। বিশেষত ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে আতঙ্কে মতুয়া সম্প্রদায়ের মানুষজন। খসড়া ভোটার তালিকায় প্রচুর মতুয়ার নাম বাদ যাওয়ায় সংশয়ের মধ্যে দিনযাপন করছেন তাঁরা। এই পরিস্থিতিতে শনিবার রানাঘাটের তাহেরপুর, মতুয়া অধ্যুষিত গড়ে জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু আবহাওয়ার কারণে তিনি সেখানে যেতে পারেননি। ফিরে গিয়ে মতুয়াদের উদ্দেশে বার্তা দিয়েছেন তিনি। জানিয়েছেন, CAA বা নাগরিকত্ব সংশোধনী আইনের জোরেই মতুয়ারা এ দেশের নাগরিক। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মতুয়া ও নমশুদ্র সম্প্রদায়ের জন্য আরও অনেক কাজ হবে।


  শনিবার তাহেরপুরবাসীর উদ্দেশে অডিও বার্তায় তৃণমূলকে নিয়ে বিষোদগার ছাড়া আর কিছুই পাওয়া যায়নি প্রধানমন্ত্রীর ভাষণে। তাঁকে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মোদি বলেন, তাঁকে নয়, তৃণমূলের উচিত অনুপ্রবেশকারীদের ‘গো ব্যাক’ বলা। অডিও বার্তায় সংক্ষিপ্ত ভাষণ দেওয়ার পর দিল্লি ফিরে তিনি সোশাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য মতুয়াদের প্রতি প্রধানমন্ত্রী বার্তা। এক্স হ্যান্ডলে মোদি লিখেছেন, ‘মতুয়া, নমশুদ্ররা তৃণমূলের দয়ায় নয়, সিএএ-র অধিকারে মাথা উঁচু করে ভারতে বসবাস করছেন, তাঁরা ভারতীয় নাগরিক।'

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.