Type Here to Get Search Results !

হাজার হাজার মেধা সম্পন্ন মানুষ পাকিস্তান ছাড়ছে - উদ্বিগ্ন সরকার


হাজার হাজার মেধা সম্পন্ন মানুষ পাকিস্তান ছাড়ছে - উদ্বিগ্ন সরকার 



  পাকিস্তান ক্রমেই অন্ধকারে ডুবে যাচ্ছে। জিনিসপত্রের দাম লাগাম ছাড়া। দেশের ভিতরে চলেছে নানা সন্ত্রাসবাদী হামলা। সবটা মিলিয়ে অনেকেই মনে করছেন - পাকিস্তান এখন আর বাস যোগ্য নয়। ফলে অনেক মেধা সম্পন্ন মানুষ দেশ ছেড়ে বাইরে চলে যাচ্ছেন। সাম্প্রতিক পরিসংখ্যান সেদিকেই নির্দেশ করছে। জানা যাচ্ছে, গত ২৪ মাসে ৫ হাজার ডাক্তার, ১১ হাজার ইঞ্জিনিয়ার ও ১৩ হাজার অ্যাকাউন্ট্যান্ট দেশ ছেড়েছেন। শাহবাজ শরিফের আমলে পাকিস্তান যে কত বড় সংকটের মুখে পড়েছে তা এই পরিসংখ্যানই বুঝিয়ে দিচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের।


  স্বাভাবিক কারণেই চিন্তিত পাকিস্তানের অনেকেই। এদিকে প্রাক্তন পাক সেনেটর মুস্তাফা নওয়াজ খোখার এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘অর্থনীতিকে শোধরাতে হলে রাজনীতিকে শোধরাতে হবে। পাকিস্তান বিশ্বের চতুর্থ বৃহত্তম ফ্রিল্যান্সিং হাব। কিন্তু ইন্টারনেট শাট ডাউনের ফলে ১.৬২ বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়তে হয়েছে। যার ফলে ২৩ লক্ষ ৭০ হাজার ফ্রিল্যান্স কর্মী কাজ হারানোর ঝুঁকির মুখে পড়েছেন।’ সম্প্রতি পাকিস্তানের প্রশাসনের তরফে জানানো হয়েছে, ২০২৪ সালে ৭ লক্ষ ২৭ হাজার ৩৮১ জন বিদেশে চাকরি করতে গিয়েছিলেন। এবছরের নভেম্বর পর্যন্ত সংখ্যাটা ৬ লক্ষ ৮৭ হাজার ২৪৬ জন। উদ্বেগের বিষয় হল, এই দেশত্যাগ এখন আর কেবল উপসাগরীয় অঞ্চলে মজুরির সন্ধানে যাওয়া শ্রমিক বা বিদেশে পাড়ি জমানোর ‘পেশাদার ভিক্ষুকদের’ মধ্যেই সীমাবদ্ধ নেই। দেখা যাচ্ছে ডাক্তার-ইঞ্জিনিয়াররাও আর পাকিস্তানে থাকতে চাইছেন না। এই ধারা বজায় থাকলে পাকিস্তানের ভবিষ্যৎ যে আরও গাঢ় অন্ধকারের মধ্যে যেতে চলেছে তাতে নিশ্চিত ওয়াকিবহাল মহল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.