Type Here to Get Search Results !

বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ির আকাশে রহস্যময় আলো


 বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ির আকাশে রহস্যময় আলো 


  বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ির আকাশে যে রহস্যময় আলোর ছোটাছুটি দেখা গেছে, তা নিয়ে গভীর প্রশ্ন ও কৌতূহল দেখা দিয়েছে নাগরিক মহলে। অনেকেই দাবি করেছেন, এটা ইউএফও অর্থাৎ ভিনগ্রহীদের যান। কেউ কেউ অন্য দাবিও করেছেন। সব মিলিয়ে উজ্বল আলোর রেখাকে ঘিরে তুঙ্গে জল্পনা। ধূপগুড়ি, ময়নাগুড়ি, সদর, রাজগঞ্জ ব্লকের বাসিন্দাদের এক বড় অংশই দাবি করেছেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ তাঁরা আকাশ চিরে একটা আলোর মালা দেখেছেন। দেখেছেন অন্ধকার আকাশ ভেদ করে মিলিয়ে যাচ্ছে উজ্বল আলোর রেখাটি। কারও কারও দাবি, তাঁরা প্রবল ঝাঁকুনিও অনুভব করেছেন। কেউ কেউ বলেছেন, তাঁরা শোঁ শোঁ শব্দও শুনতে পেয়েছেন। সব মিলিয়ে রহস্য বেশ ঘনীভূত।


  জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানিয়েছেন, সমস্ত থানায় খোঁজ নিতে বলা হয়েছে। এখনও পর্যন্ত যতটা জানা গিয়েছে, কোথাও কিছু পড়েনি। ক্ষয়ক্ষতিরও খবর নেই। এদিকে সোশাল মিডিয়ায় অনেকের দাবি, এই ঘটনা আসলে উল্কাপাতের। তবে চিনা রকেটও হতে পারে বলে দাবি অনেকের। যদিও সেই দাবি নস্যাৎ করেও দিয়েছেন বহু নেটিজেন। সব মিলিয়ে বৃহস্পতিবাসরীয় সন্ধ্যার ওই রহস্যময় আলো ঘিরে জলপাইগুড়িজুড়ে জল্পনা তুঙ্গে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.