Type Here to Get Search Results !

শুরু হয়ে গেলো বর্ধমান উৎসব ২০২৫

 শুরু হয়ে গেলো বর্ধমান উৎসব ২০২৫ 



  বর্ধমান শহর মানেই ঐতিহ্যের শহর। প্রতি বছরের মতো এ বছর ২০ ডিসেম্বর শুরু হয়েছে বর্ধমান উৎসব। বন্দেমাতরম সঙ্গীতের ১৫০ বছর পূর্তিকে সামনে রেখে এ বছরের উৎসবের থিম প্রাণের গান, দেশের মান, বন্দেমাতরম। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বন্দেমাতরম গানের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসূরি বিশিষ্ট কবি জয়দেব চট্টোপাধ্যায় ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ২০ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। প্রতিদিন দুপুর ২ টো থেকে রাত্রি ১০ টা পর্যন্ত চলবে এই উৎসব। প্রতিবছরের মত এবছরও প্রতিদিন থাকবে বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান, অনুষ্ঠানে উপস্থিত থাকবে বিশিষ্ট শিল্পীরাও। এছাড়াও বর্ধমানের স্থানীয় প্রায় ১৫০ জন শিল্পী প্রতিদিন অংশগ্রহণ করবেন অনুষ্ঠানে।


  ১৯ ডিসেম্বর এই উৎসব উপলক্ষে উল্লাস বাসস্ট্যান্ড থেকে পৌরসভা পর্যন্ত একটি সুসজ্জিত সাইকেল মিছিল করা হয় এবং ২০ ডিসেম্বর বর্ধমান পৌরসভা থেকে উৎসব ময়দান পর্যন্ত একটি মিছিল করে বর্ধমান পৌর উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মিছিলে তুলে ধরা হয় ইংরেজদের অত্যাচারের বিভিন্ন দৃশ্য। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন কবি জয়দেব চট্টোপাধ্যায় ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার বলেন, এবছর উৎসবের বাজেট প্রায় ৬৫ লক্ষ টাকা। থাকছে ১৬৫টি স্টল। বিগত বছরের পৌর উৎসব থেকে আয় হওয়া প্রায় ৭০ লক্ষ টাকা রয়েছে ফাণ্ডে। সেই টাকা উৎসব কমিটি পুরসভাকে দিয়েছে বর্তমান পুরসভার পান্থশালার জায়গায় আরও একটি লজ তৈরির জন্য। খুব শীঘ্রই সেই কাজ শুরু হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.