ওসমান হাদির আদর্শকেই সমর্থন জানালেন মহম্মদ ইউনুস
বাংলাদেশে সদ্য প্রয়াত ছাত্র নেতা ওসমান হাদির আদর্শর প্রতি সম্পূর্ণ সমর্থন জানিয়ে বিশাল বক্তব্য রাখলেন ইউনুস। কিন্তু আমরা জানি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন ওসমান হাদি। তাদের প্রধান নীতি ও আদর্শ হলো - ভারত বিরোধিতা। স্বাভাবিক কারণেই প্রশ্ন ওঠে তাহলে কি ইউনুস এবার সরাসরি ভারত বিরোধিতায় পথে নামছেন? হাদির শেষযাত্রায় আসা মানুষের উদ্দেশে ইউনুস বলেন, বাংলাদেশজুড়ে বহু মানুষ এবং প্রবাসী বাংলাদেশীরা হাদির বিষয়ে শোনার জন্য অপেক্ষা করছেন। তিনি বলেন, ‘প্রিয় ওসমান হাদি, আমরা এখানে বিদায় জানাতে আসিনি। তুমি আমাদের হৃদয়ে বাস করো। যতদিন বাংলাদেশ থাকবে, তুমি এই দেশের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে।’
কট্টরপন্থী, মৌলবাদী, ভারতবিদ্বেষী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন ওসমান হাদি। তার রাজনীতির ছত্রে ছত্রে ছিল ভারতের প্রতি ঘৃণা এবং বিদ্বেষের বীজ। জুলাই আন্দোলনে উত্থান ওসমান হাদির। পরে আওয়ামি লিগকে নিষিদ্ধ করার দাবিতে আন্দোলনে পরিচিত মুখ হয়ে ওঠেন। হাসিনা ও আওয়ামি বিরোধিতার পাশাপাশি ছাত্র নেতার অন্যতম এজেন্ডা ছিল ভারত বিরোধিতা। উত্তরপূর্ব ভারতের বেশ কিছু অংশ জুড়ে ‘গ্রেটার বাংলাদেশে’র ম্যাপ প্রকাশ করে বিতর্ক উসকে দিয়েছিলেন হাদি। স্বাভাবিক কারণেই ভারতের শঙ্কার যথেষ্ট কারণ আছে।
