Type Here to Get Search Results !

নিজের গানেই জড়িয়ে পড়লেন অভিনেতা তথা সঙ্গীত শিল্পী অনির্বাণ


নিজের গানেই জড়িয়ে পড়লেন অভিনেতা তথা সঙ্গীত শিল্পী অনির্বাণ 



  এ এক আশ্চর্য ব্যাপার। একটা গানেই হুল্লোড় তোলেছিলেন শিল্পী অনির্বাণ। আর সেই সমস্যাতেই এখন তিনি  “আমাদের কাছে কাগজ আছে/ ভাই, এসআইআর কী বলছে?/ ঝাড়াই-বাছাই চলছে…”, মাসখানেক আগে সদলবলে মঞ্চ থেকে যিনি ব্যাঙ্গাত্মক সুরে ‘হুল’ ফুটিয়েছিলেন, এবার সেই অনির্বাণ ভট্টাচার্যেরই ডাক পড়ল এসআইআর শুনানিতে। খবর, ২০০২ সালের তালিকায় নাম নেই অভিনেতা, গায়ক তথা পরিচালকের। 'কাগজ আমরা দেখাবই’ বলে গানের ভাষাতেই বিদ্রুপবাণ ছুড়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য। সেই গানের কথা যে এভাবে বাস্তবায়িত হয়ে যাবে, সেকথা বোধহয় স্বপ্নেও ভাবেননি অভিনেতা! সদ্য রাজ্যজুড়ে SIR-এর পয়লা পর্বের কাজ শেষ হয়েছে। আর তাতেই ‘ঝাড়াই-বাছাইয়ে’র গেরোয় পড়েছেন অনির্বাণ। জানা গিয়েছে, এনিউমারেশন ফর্মে ২০০২ সালের কোনও যোগসূত্র দিতে পারেননি তিনি। কারণ সেসময়কার ভোটার তালিকায় অনির্বাণের মা-বাবা কিংবা ঠাকুরদা, ঠাকুমা কারও নাম নেই। 


  যদিও পঁচিশ সালের ভোটার তালিকায় রয়েছে অনির্বাণের মা-বাবার নাম। তবে চলতি বছরেই জুলাই মাসে পিতৃবিয়োগ ঘটেছে অভিনেতা-পরিচালকের। আর সেই প্রেক্ষিতেই সশরীরে হাজির হয়ে ‘কাগজ দেখানো’র ডাক পড়েছে অনির্বাণ ভট্টাচার্যের। মেদিনীপুরের শরৎপল্লীতে জন্ম অনির্বাণ ভট্টাচার্যের। বর্তমানে কর্মসূত্রে কলকাতায় তাঁর বাস। দীর্ঘদিন ধরেই গড়িয়াতে মা-বোনকে নিয়ে থাকেন তিনি। তবে মেদিনীপুরের ভোটার তালিকায় এখনও অনির্বাণের নাম জ্বলজ্বল করছে। নির্বাচন কমিশন সূত্র মারফৎ খবর, ২৩ নম্বর ওয়ার্ডের ২৯৯ নং বুথের ভোটার টলিউড তারকা। অন্যদিকে অভিনেতার জেঠু বিদ্যুৎ ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ২০০২ সালে তাঁর ভাই অর্থাৎ অনির্বাণের বাবা প্রদ্যুৎ ভট্টাচার্য কেন ভোটার তালিকায় নাম তোলেননি, সেটা তাঁর অজানা। তবে অভিনেতার দাদু-ঠাকুমা প্রয়াত হওয়ায় সেই তালিকা থেকে বাদ পড়েছে তাঁদের নাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.