অফবিট
ভাড়াটে স্বামীর উপর ভরসা করে আছে ইউরোপের এই দেশ
বিশ্বে পুরুষ ও মহিলার সংখ্যা প্রায় সমানুপাতিক - এটাই হয়তো প্রকৃতির ইচ্ছা। তাই তেমন কোনো সমস্যা কখনো হয় না। কিন্তু যখন কোনো দেশে পুরুষ বা মহিলার সংখ্যা বেড়ে যায় তখনই সমস্যা তৈরী হয়। তেমনই সমস্যা ইউরোপের ছোট দেশ লাটভিয়া। এই দেশে পুরুষের সংখ্যা এতটাই কম যে বিবাহযোগ্য মহিলারা অস্থায়ী স্বামী ভাড়া করছেন। অন্য উপায় নাকি নেই। ইউরোপের বহু দেশে জনসংখ্যা কম, সকলেই জানেন। তার মধ্য়েও লাটভিয়ার অবস্থা আরেক রকম। সে দেশে মহিলা ও পুরুষের অনুপাতে সাঙ্ঘাতিক তারতম্য রয়েছে। কেমন তা? ‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, লাটভিয়ায় পুরুষদের তুলনায় ১৫.৫ শতাংশ বেশি মহিলা রয়েছেন। যা ইউরোপীয় দেশগুলির গড় ব্যবধানের প্রায় তিন গুণ বেশি।
এই পরিস্থিতিতে ‘ভাড়াটে স্বামী’ ছাড়া উপায় দেখছেন না দেশটির মেয়েরা। অর্থাৎ বাধ্য হয়ে ‘অস্থায়ী স্বামী’র ব্যবস্থা করছেন মেয়েরা। ওই প্রতিবেদন অনুযায়ী, দেশটির অবস্থা এমন যে এক জন পুরুষ ১০-১২ জনের মহিলার কাছ বিবাহ প্রস্তাব পাচ্ছেন। সমীক্ষায় আরও জানা গিয়েছে, কেবল যুবক-যুবতীর অনুপাতে বিশাল ব্যবধান, এমন নয়, বয়স্কদের ক্ষেত্রেই একই অবস্থা। ৬৫ বা তার বেশি বয়সিদের ক্ষেত্রে লাটভিয়ায় পুরুষের তুলনায় মহিলা রয়েছেন তিন গুণ বেশি।
