Type Here to Get Search Results !

বৃহস্পতিবার রাত ১২ টায় শেষ হয়েছে SIR এর ফর্ম আপলোডিংয়ের কাজ - কি দাঁড়ালো?


 বৃহস্পতিবার রাত ১২ টায় শেষ হয়েছে SIR এর ফর্ম আপলোডিংয়ের কাজ - কি দাঁড়ালো?


  নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বৃহস্পতিবার রাত ১২ টার পরে আর ফর্ম আপলোডিংয়ের কাজ করা যাবে না। সেই সময়সীমা পার হয়ে গেছে। এবার কি? জাতীয় নির্বাচন কমিশনের তরফেই সেই সিস্টেম বন্ধ হয়ে যাবে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী খসড়া তালিকা থেকে কত ভোটারের নাম বাদ পড়ছে, কতজনকে শুনানিতে ডাকা হতে পারে – এসব পরিসংখ্যানের একটা আন্দাজ দিয়েছে নির্বাচন কমিশন। সেই সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এ রাজ্যে প্রায় ৫৮ লক্ষ ৮ হাজার ২৩২ জনের নাম বাদ পড়তে চলেছে। এই পরিসংখ্যানে সামান্য বদল হতে পারে বলে মনে করছে কমিশন। খসড়া তালিকা প্রকাশিত হবে ১৬ ডিসেম্বর।


  এর পরেই শুরু হবে নতুন করে কেন্দ্র-রাজ্য লড়াই। সেই লড়াই কোন পর্যায়ে যাবে তা এখনই বলা যাচ্ছে না। নির্বাচন কমিশন সূত্রে খবর, এই ৫৮ লক্ষের মধ্যে মৃত ভোটার ২৪ লক্ষ ১৮ হাজার ৬৯৯জন। নিখোঁজের সংখ্যা ১২ লক্ষ ১৪৬২ জন এবং স্থানান্তরিত হয়েছেন ১৯ লক্ষ ৯৩ হাজার ৮৭ জন। এছাড়া ডুপ্লিকেট ভোটার ১ লক্ষ ৩৭ হাজার ৪৭৫ জন ও অন্যান্য কারণের বাদের সংখ্যা ৫৭ হাজার ৫০৯ জন। কমিশন জানিয়েছে, ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে রাজ্যে প্রোজেনি ম‌্যাপিংয়ের (যাঁরা বাবা-মা অথবা ঠাকুরদা-ঠাকুমার নামের সাহায্য নিয়ে নিজেদের ফর্ম ম‌্যাপিং করিয়েছেন) হার ৫০.১৮ শতাংশ। নিজেরা করেছেন অর্থাৎ সেলফ ম্যাপিংয়ের হার ৩৮.৩৩ শতাংশ। এছাড়া রাজ্যে ৩০ লক্ষ ভোটার রয়েছেন, যাঁদের নিজেদের নাম বা আত্মীয়ের নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই। তাঁরা নন-ম্যাপিং তালিকাভুক্ত। এই তালিকার সকলকেই শুনানিতে ডাকা হতে পারে। তাঁদের যথাযথ তথ্যপ্রমাণ, নথি যাচাই করে দেখা হবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.