Type Here to Get Search Results !

এবার মোদী যাচ্ছেন- জর্ডন, ইথিওপিয়া এবং ওমান


 এবার মোদী যাচ্ছেন- জর্ডন, ইথিওপিয়া এবং ওমান


  আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছেছে। আর তা সম্ভব হয়েছে দেশের প্রধানমন্ত্রী মোদীর অক্লান্ত পরিশ্রমের জন্যে। এবার তাঁর গন্তব্য তিন মহাদেশের তিন দেশ – জর্ডন, ইথিওপিয়া এবং ওমান। আগামী ১৫ থেকে ১৮ ডিসেম্বর এই দেশে ঘুরবেন প্রধানমন্ত্রী। হর্ন অফ আফ্রিকার দেশ ইথিওপিয়ায় এবার প্রথমবার যাচ্ছেন মোদি। তবে প্রথমে তিনি যাচ্ছেন মধ্যপ্রাচ্যের ছবির মতো সুন্দর মরুদেশ জর্ডনে। এবছর ভারত-জর্ডন কূটনৈতিক সম্পর্কের ৭৫ তম বর্ষ। এমন সময় সে দেশে ভারতের প্রধানমন্ত্রীর সফর নিঃসন্দেহে বাড়তি গুরুত্বপূর্ণ। অতীতকালে দু’দেশের পারস্পরিক সহযোগিতার উপর ভিত্তি করে আগামীতে এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে জর্ডনের ‘রাজা’ আবদুল্লা ২ বিন আল হুসেনের সঙ্গে মোদি একান্ত বৈঠকে বসবেন বলে সূত্রের খবর।


  যা জানা যাচ্ছে, উভয়ের মধ্যে শান্তি, নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা সংক্রান্ত আলোচনার সম্ভাবনা।  জর্ডন সফর সেরে ১৬ ডিসেম্বর মোদি পৌঁছবেন আফ্রিকার দেশ ইথিওপিয়ায়। সেখানকার প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বের নানা ইস্যু নিয়ে বৈঠক। সবশেষে ১৭ ডিসেম্বর আরবের ওমানে যাবেন প্রধানমন্ত্রী। তিন দেশে সফর সেরে ১৮ তারিখ দেশে ফিরবেন মোদি। এই প্রথম ইথিওপিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ‘গ্লোবাল সাউথ’-এর শরিক হিসেবে দু’দেশ আগেই পারস্পরিক সহযোগিতায় একাধিক প্রতিশ্রুতি দিয়েছে। এবার দ্বিপাক্ষিক বন্ধুত্ব এবং সম্পর্কে আরও বিস্তৃতির লক্ষ্যে সেখানকার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলির সঙ্গে জরুরি বৈঠক সারবেন নরেন্দ্র মোদি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.