প্রজাতন্ত্র দিবসে AI সানগ্লাসে দর্শকদের নজরদারি: দিল্লি পুলিশের নতুন অস্ত্র
নতুন দিল্লি : নিরাপত্তার সবচেয়ে বড় অগ্রাধিকার! আগামীকালের প্রজাতন্ত্র দিবসের রাজপথ প্যারেডে দর্শকদের উপর নজর রাখতে দিল্লি পুলিশ প্রথমবার AI-চালিত সানগ্লাস ব্যবহার করবে। লালকেল্লায় বিস্ফোরণের পর এই প্রথম বড় অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা চরমে উন্নীত করা হয়েছে। দেশজুড়ে দিল্লি পুলিশই এই প্রযুক্তির অগ্রদূত।পুলিশের অতিরিক্ত কমিশনার দেবেশ মহলা বলেন, “নিরাপত্তার স্বার্থে প্রযুক্তির ব্যাপক ব্যবহার করছি।” বিশেষ দলের কর্মীরা অ্যাডভান্সড ফেসিয়াল রেকগনিশন সিস্টেম (FRS) ও থার্মাল ইমেজিং সহ AI সানগ্লাস পরবেন। এতে কারও দিকে তাকালেই ছবি তুলে পুলিশ ডেটাবেসে মিলিয়ে ক্রিমিনাল রেকর্ড চেক হবে। সন্দেহীকে লাল মার্ক করে দেখাবে।ভারতীয় কোম্পানির তৈরি এই সানগ্লাস মোবাইল অ্যাপের সঙ্গে যুক্ত। প্রাথমিকভাবে ৬৫ হাজার কুখ্যাতের ডেটা লোড করা। ৫ মিটার দূর থেকে ছবি তুলতে পারে এবং নিষিদ্ধ জিনিস ধরতে থার্মাল ইমেজ ব্যবহার করে। বিমানবন্দরে এমন প্রযুক্তি চালু। পুলিশকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সিসিটিভিতেও FRS ও ভিডিও অ্যানালিটিক্স থাকবে।পুলিশের মতে, ভিড়ে দুষ্কৃতী শনাক্তকরণ সহজ হবে। এতে প্যারেড নিরাপদ থাকবে এবং অপ্রীতিকর ঘটনা ঠেকবে।
