Type Here to Get Search Results !

একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে বৈভব

 খেলার খবর 



 একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে বৈভব 


  বৈভব যেন অপ্রতিরধ্য। তার হাতের রান বেড়েই চলেছে। রানের প্রতি ক্ষুধা বেড়েই চলেছে। বৈভব সূর্যবংশী আর রেকর্ড, এ যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। ১৪ বছরের বিস্ময় প্রতিভা মাঠে নামলেই কোনও না কোনও নজির ভাঙেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যুব ওয়ানডেতে বৈভব ভাঙল দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড। যে নজির আগে ছিল ঋষভ পন্থের নামে। তবে বেনোনিতে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ম্যাচে শুধু ব্যাটার নয়, নজর কাড়ল অধিনায়ক বৈভবও। বলা যায়, তার এক চালে জব্দ হয়ে গেল প্রতিপক্ষ। বৈভবের নেতৃত্বে কিছুটা চমক দিয়ে খেলানো হয় কিষান সিংকে। মাত্র ৪৬ রান দিয়ে ৪ উইকেট নেন ১৯ বছর বয়সি বোলার। ৪ উইকেট নেয় দীপেশ দেবেন্দ্রন। মূলত দু’জনের দাপটে ২৪৫ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।


  জবাবে শুরু হয় বৈভবের তাণ্ডব। মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি করে সে। এর আগে ২০১৬ সালে ঋষভ পন্থ নেপালের বিরুদ্ধে ১৮ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। যুব ক্রিকেটে এতদিন সেটাই ছিল দ্রুততম হাফসেঞ্চুরি। যেটা এদিন ভেঙে দিল বৈভব। শেষ পর্যন্ত ২৪ বলে ৬৮ রান করে আউট হয় বৈভব। যার মধ্যে ছিল ১০টি ছক্কা ও একটি চার। স্ট্রাইক রেট ২৮৩.৩৩। অর্থাৎ শুধু বাউন্ডারি থেকেই সে তুলে নেয় ৬৪ রান। শেষ পর্যন্ত বৈভব যে কোন জায়গায় গিয়ে থামে তা এখনই বলা হচ্ছে না।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.