Type Here to Get Search Results !

জনমত সমীক্ষা বলছে - প্রতিবেশী দেশে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আসছে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার দল

 সম্পাদকীয় 



জনমত সমীক্ষা বলছে -  প্রতিবেশী দেশে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আসছে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার দল 


  ১৭ বছর পড়ে স্বভূমিতে ফিরেই মিরাকেল দেখাতে চলেছে জিয়াউর। এটা অবশ্য কিছুটা প্রত্যাশা করা গিয়েছিলো। বরং এর বিপরীত অন্য কিছু হলে তা কিন্তু ভারতের পক্ষে খারাপই হতো। আগামী ১২ ফেব্রুয়ারি সেই দেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে প্রকাশিত জনমত সমীক্ষায় ইঙ্গিত, ৭০ শতাংশ ভোটারের সমর্থনে মসনদে বসতে পারে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার দল। বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) এই জনমত সমীক্ষা চালিয়েছে। তাদের তরফে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটের সেমিনার হলে এই জনমত সমীক্ষা তুলে ধরা হয়। ওই সংগঠনের প্রধান শামিম হায়দার তালুকদার সমীক্ষার ফলাফল প্রকাশ করতে গিয়ে জানান, গত মাসের ২০ তারিখ থেকে ১ জানুয়ারি পর্যন্ত জনমত সংগ্রহ করা হয়েছে। 


  বিএনপির পর বাংলাদেশের জনপ্রিয় দল জামাত ইসলামি। তারা সমর্থন পেয়েছে ১৯ শতাংশ ভোটারের। সমীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৩০০ আসনের ২০ হাজার ৪৯৫ জন নাগরিক। শামিম হায়দার তালুকদার জানান, বাংলাদেশের দুই ছোটো রাজনৈতিক দল নবগঠিত এনসিপি ও জাতীয় পার্টি সমর্থন পেলেও তাদের প্রাপ্ত ভোটের হার খুব সামান্য হতে পারে। এনসিপি-কে সমর্থন জানিয়েছে ২.৬ শতাংশ ভোটার। সেখানে ১.৪ শতাংশ ভোট পেতে পারে জাতীয় পার্টি। নির্দল প্রার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন মাত্র ০.১ শতাংশ ভোটার। সমীক্ষা থেকে ইঙ্গিত বাংলাদেশে সরকার গড়বে বিএনপি। প্রায় ৭৭ শতাংশ উত্তরদাতা বিশ্বাস করেন, বিএনপি পরবর্তী সরকার গঠন করবে। ৭৪ শতাংশের মত, বিএনপির প্রার্থীরা তাঁদের নিজস্ব নির্বাচনী এলাকায় জয়লাভ করতে পারবেন। মহিলা ভোটাররাও বিএনপি-র প্রতিই তাঁদের সমর্থন জানিয়েছেন। ৭১ শতাংশ মহিলা খালেদা জিয়ার দলের পক্ষে। আশা করাযায় বিএনপি প্রধান হিসাবে প্রধানমন্ত্রীর আসনে বসবেন খালেদা পুত্র। আর তিনি ভারতের সঙ্গে বন্ধুত্ব রেখেই দেশ চালাবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.