Type Here to Get Search Results !

ঘোষণা হয়ে গেলো 'সন্তোষ ট্রাফির' মূল পর্বের গ্রুপ বিন্যাস

 খেলার খবর 



ঘোষণা হয়ে গেলো 'সন্তোষ ট্রাফির' মূল পর্বের গ্রুপ বিন্যাস 


  স্বাভাবিক নিয়ম অনুযায়ী গত বছরের বিজয়ী বাংলা গ্রুপে স্থান পেয়েছে। অন্য ১০টি দলকে প্রতিযোগিতার মধ্য দিয়ে মূল পর্বে পৌঁছাতে হয়েছে। ২১ জানুয়ারি থেকে শুরু হবে এই ট্রফির মূল পর্ব। ঐতিহ্যশালী এই ফুটবল প্রতিযোগিতা হবে অসমে। বাংলা মূল পর্বের ম্যাচগুলি খেলবে ডিব্রুগড়ে।১২ দল নিয়ে শুরু হবে ৭৯তম সন্তোষ ট্রফির মূল পর্ব। দু’টি গ্রুপে ভাগ করে গ্রুপ বিন্যাস ঘোষণা করা হয়েছে। গ্রুপ ‘এ’-তে বাংলার সঙ্গে রয়েছে তামিলনাড়ু, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড, রাজস্থান এবং অসম। গ্রুপ বি-তে রয়েছে কেরল, সার্ভিসেস, পাঞ্জাব, ওড়িশা, রেলওয়ে এবং মেঘালয়। উল্লেখ্য, ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে গ্রুপ পর্বের খেলা। 


  বলে রাখা দরকার, শুধু বাংলা নয়, গতবার রানার্স হওয়ার কারণে এবার সরাসরি খেলবে অসম। শেষবার ২০১০-১১ সালে সন্তোষ ট্রফি আয়োজন করেছিল অসম। সেবার মণিপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলা। বঙ্গ ব্রিগেডের কোচ সঞ্জয় সেন। তাঁর কোচিংয়ে ৬ বছর অপেক্ষার পর গত মরশুমে সন্তোষ ট্রফির চ্যাম্পিয়ন হয় বাংলা। ফাইনালে কেরলকে ১-০ গোলে হারায় বাংলা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করেছিলেন রবি হাঁসদা। টুর্নামেন্টে ১২ গোল করে ইতিহাস গড়েন তিনি। এই নিয়ে ৩৩ বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হল বাংলা। এবারও তাঁরা ট্রফি ধরে রাখার লক্ষ্যে নামবেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.