Type Here to Get Search Results !

মকর সংক্রান্তিতে কোন রাশির জাতকেরা কি কি দান করবেন

 জ্যোতিষশাস্ত্র 


 


মকর সংক্রান্তিতে কোন রাশির জাতকেরা কি কি দান করবেন


  ধর্মপ্রাণ হিন্দুদের কাছে মকর সংক্রান্তি একটা বিশেষ দিন। সেই দিন সকলেই ঈশ্বরের কাছে জীবনের শুভ কামনা করেন। জ্যোতিষশাস্ত্রে উত্তরায়ণের এই পুণ্যকালকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ এই সময় থেকেই দেবতাদের দিন শুরু হয়। সৌর ক্যালেন্ডার অনুযায়ী সূর্যের এই রাশি পরিবর্তনকেই সংক্রান্তি বলা হয়। জ্যোতিষশাস্ত্রে উত্তরায়ণের এই পুণ্যকালকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ এই সময় থেকেই দেবতাদের দিন শুরু হয়। 


  * সংক্রান্তির নির্ঘণ্ট - চলতি বছরে সূর্যদেব ১৪ জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করছেন। ফলে আগামী ১৪ জানুয়ারি, বুধবার দেশজুড়ে মকর সংক্রান্তি পালিত হবে। শাস্ত্র অনুযায়ী, এদিন স্নান ও দানের জন্য নির্দিষ্ট পুণ্যকালগুলি হলো: পুণ্যকাল: দুপুর ৩টে ১৩ মিনিট থেকে বিকেল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত (মোট ২ ঘণ্টা ৩২ মিনিট)।

মহাপুণ্যকাল: দুপুর ৩টে ১৩ মিনিট থেকে বিকেল ৪টে ৫৮ মিনিট পর্যন্ত (মোট ১ ঘণ্টা ৪৫ মিনিট)।


  * রাশি অনুযায়ী কী দান করবেন? জ্যোতিষীদের মতে, সংক্রান্তির দিনে নিজের রাশি অনুযায়ী দান করলে সূর্যদেবের বিশেষ কৃপা লাভ করা যায়। নিচে রাশিফল অনুযায়ী দানের তালিকা দেওয়া হলো:


  মেষ-গুড় দান করুন। বৃষ-চাল দান করা শুভ। মিথুন-মুগ ডালের খিচুড়ি দান করুন। কর্কট-চাল, মিছরি এবং তিল দান করুন। সিংহ-তিল, গুড়, গম এবং সোনা দান করা শ্রেষ্ঠ। কন্যা-মুগ ডালের খিচুড়ি দান করুন। তুলা-সাদা বস্ত্র, চিনি এবং কম্বল দান করুন। বৃশ্চিক-তিল এবং গুড় দান করুন। ধনু-জাফরান (কেসর) দান করা শুভ। মকর-তেল এবং তিল দান করুন। কুম্ভ-দুঃস্থদের অন্ন বা ভোজন দান করুন। মীন-রেশমি বস্ত্র, তিল, ছোলার ডাল এবং চাল দান করুন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.