Type Here to Get Search Results !

মকরসংক্রান্তিতে ভারতসেবাশ্রম সংঘের পক্ষ থেকে গঙ্গাসাগরে অজস্র স্বেচ্ছাসেবক নামানো হচ্ছে


 মকরসংক্রান্তিতে ভারতসেবাশ্রম সংঘের পক্ষ থেকে গঙ্গাসাগরে অজস্র স্বেচ্ছাসেবক নামানো হচ্ছে 


  মকরসংক্রান্তি মানেই গঙ্গা সাগরের কয়েক লক্ষ মানুষের ভিড়। তার মধ্যে বেশিরভাগী উত্তর প্রদেশ ও উত্তরাখান্ডে সাধু সন্তরা। সেও প্রবল ভিড় সামলাতে নাজেহাল হয়ে যান পুলিশ বাহিনী। পরি বছরের মতো এই বাছরও ভারতসেবাশ্রম সংঘ নিজেদের প্রায় ১৫০০ সেবককে নামাতে চলেছেন। বুধবার বালিগঞ্জে সংঘের প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মেলার প্রস্তুতির খতিয়ান তুলে ধরেন সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। তিনি জানান, এবার মেলায় ভিড় সামলাতে সংঘের পক্ষ থেকে ১৫০০-রও বেশি প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যেই সাগর সৈকতে কাজ শুরু করে দিয়েছেন তাঁরা। তীর্থযাত্রীদের সঠিক দিশা দেখানো এবং ভিড়ের চাপে কোনও বিপদ ঘটলে দ্রুত উদ্ধারের কাজ করবেন এই স্বেচ্ছাসেবকরা।


  স্বামীজি জানান, সাগরে স্নানের সময় লাইফ জ্যাকেট ব্যবহারে তীর্থযাত্রীদের সুরক্ষা দেওয়া হবে। পাশাপাশি, কেউ যদি অসাবধানতাবশত স্রোতে ভেসে যান, তবে তাঁদের উদ্ধার করে নিরাপদে ফিরিয়ে আনতে প্রস্তুত থাকবে সংঘের একটি বিশেষ রেসকিউ টিম। পরিষেবার তালিকায় শুধু সুরক্ষা নয়, পুণ্যার্থীদের থাকা-খাওয়ার বিষয়েও বিশেষ নজর দিয়েছে সংঘ। মেলা প্রাঙ্গণে ৫০০০-এর বেশি মানুষের জন্য রাত্রিবাসের অস্থায়ী ছাউনি তৈরি করা হয়েছে। অসুস্থ পুণ্যার্থীদের প্রাথমিক চিকিৎসার জন্য খোলা হচ্ছে ২০০টিরও বেশি সুলভ কেন্দ্র। আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় সারাক্ষণ মজুত থাকবে একাধিক অ্যাম্বুল্যান্স পরিষেবা। এর পাশাপাশি প্রতিদিন লক্ষাধিক মানুষের জন্য বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণের বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে ভারত সেবাশ্রম সংঘ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.