Type Here to Get Search Results !

রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী, স্বরাষ্ট্রসচিব পদে জেপি মিনা


 রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব হলেন নন্দিনী চক্রবর্তী, স্বরাষ্ট্রসচিব পদে জেপি মিনা


রাজ্যের নতুন মুখ্যসচিব (Chief Secretary) হলেন নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty)। বুধবারই ছিল মনোজ পন্থের (Manoj Pant) এই পদে শেষ দিন। তাঁর মেয়াদ বাড়ল না। নবান্ন (Nabanna) বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল ওই দায়িত্ব পেতে চলেছেন নন্দিনী চক্রবর্তী। এতদিন তিনি ছিলেন স্বরাষ্ট্রসচিবের দায়িত্বে। সেই পদে এলেন আইএএস জগদীশ প্রসাদ মিনা। এখানে বলে রাখা ভাল, এই প্রথম বাঙালি কোনও মহিলা রাজ্যের মুখ্যসচিব হলেন।


গত জুন মাসে মুখ্যসচিব পদে মেয়াদ শেষ হয়েছিল মনোজ পন্থের (Manoj Pant)। কিন্তু সেই সময়ে কেন্দ্রীয় সরকার তাঁর মেয়াদ ৬ মাসের জন্য বাড়িয়েছিল। সেই প্রেক্ষিতে ৩১ ডিসেম্বরই তাঁর পদে থাকার শেষ দিন ছিল। সূত্রের খবর, এবারও তাঁর মেয়াদ বাড়ানোর জন্য চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু তা হয়নি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সিদ্ধান্ত নিয়েছেন নতুন মুখ্যসচিব হিসেবে নন্দিনী চক্রবর্তীকে দায়িত্ব দেওয়ার।


নতুন মুখ্যসচিব হওয়ার দিনই আইএএস মহলে স্বাভাবিকভাবেই রদবদল ঘটেছে ও দায়িত্ব বাড়ানো হয়েছে। যার মধ্যে রয়েছেন আইএএস অত্রি ভট্টাচার্য, আইএএস সুরেন্দ্র গুপ্তা, আইএএস দুশমন্ত নারিয়ালা, আইএএস বরুণ কুমার রায়।


সবমিলিয়ে ২০২৬-এর ভোটের আগে বড় দায়িত্ব পেলেন ১৯৯৪ ব্যাচের আইএএস নন্দিনী চক্রবর্তী। অন্যদিকে ২০০৪ ব্যাচের আইএএস অফিসার জগদীশ মিনার ওপরও ভরসা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


অন্যদিকে, ১৯৯১ ব্যাচের মনোজ পন্থকে মুখ্যমন্ত্রী নিজের সচিবালয়ে বড় দায়িত্ব দিলেন। তাঁকে করা হয়েছে মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি। এই পদে বর্তমানে রয়েছেন গৌতম সান্যাল। তাঁর সঙ্গেই এবার যুক্ত হলেন সদ্য প্রাক্তন মুখ্যসচিব মনোজ পন্থ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.