Type Here to Get Search Results !

ধর্মীয় চেতনায় উস্কানি প্রধানমন্ত্রীর - বললেন অভিষেক

ধর্মীয় চেতনায় উস্কানি প্রধানমন্ত্রীর - বললেন অভিষেক 


হাওড়া-কামাখ্যা বন্দে ভারত প্রসঙ্গে মোদী বলেন 'মা কালী থেকে মা কামখ্যা' - ব্যাস এই শব্দ বন্ধকে ধৰ্মীয় চেতনায় উস্কানি বলেই ব্যাখ্যা করলেন অভিষেক। ছাব্বিশের ভোটের আগে ফের ধর্মীয় বিভাজনকে হাতিয়ার করছে বিজেপি। মালদহে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার উদ্বোধন করতে এসে প্রধানমন্ত্রী মোদির গলায় সূক্ষ্ম হিন্দুত্বের আঁচ। হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপারকে তিনি ব্যাখ্যা করেছেন মা কালী ও মা কামাখ্যার যোগসূত্র হিসেবে। মালদহের মঞ্চ থেকে লাগাতার তৃণমূল সরকারের উদ্দেশে একাধিক আক্রমণাত্মক মন্তব্য করেছেন মোদি। বহরমপুর থেকে তারই পালটায় হিন্দু-মুসলিম বিভাজনের তীব্র বিরোধিতা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সপাট প্রশ্ন, ”যে মঞ্চ থেকে মমতাকে গাল দিচ্ছেন, কে বানিয়েছে? হিন্দু না মুসলমান?” 


  শনিবার অভিষেক বহরমপুরের যেখানে রোড শো করেন, সেখান থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে বেলডাঙা। যেখানে গত ২ দিন ধরে জনবিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি। খবর সংগ্রহ করতে গিয়ে উন্মত্ত জনতার হাতে ব্যাপকভাবে প্রহৃত হয়েছেন সাংবাদিকরা। সাধারণ মানুষ বিপদে। শনিবার বঙ্গে এসে বেলডাঙা অশান্তির নেপথ্যে সরসারি তৃণমূলকে দায়ী করেছেন। তাঁর অভিযোগ, তৃণমূলের গুন্ডারাই একাজ করেছে। বহরমপুরের সভা থেকে বেলডাঙা নিয়ে পালটা বিজেপিকেই দুষলেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অভিযোগ, ”উসকানি দিচ্ছে গদ্দাররা। তবে জনগণকে সতর্ক থাকতে হবে। কোনও প্ররোচনায় পা দেবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। শান্ত থাকুন।”

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.