Type Here to Get Search Results !

আর কিছু সময়ের মধ্যেই সিঙ্গুরে মোদী - টাটা বিদায় নেবার প্রসঙ্গ তুলে মমতাকে একহাত নেবেন

 আর কিছু সময়ের মধ্যেই সিঙ্গুরে মোদী - টাটা বিদায় নেবার প্রসঙ্গ তুলে মমতাকে একহাত নেবেন 



  সেই ঐতিহাসিক সিঙ্গুর! যাকে হাতিয়ার করে ৩৪ বছরের বাম সরকারের পতন ও মমতার আবির্ভাব। ২০০৬ সালের ১৮ মে। মধ্যবিত্তকে স্বপ্ন দেখিয়ে সিঙ্গুরে ছোট গাড়ি তৈরির প্রকল্প ঘোষণা করেছিলেন রতন টাটা। তারপরে গঙ্গায় অনেক জল প্রবাহিত হয়েছে। অবশেষে ২০০৮ এর ৩ অক্টোবর টাটা জানিয়ে দিয়েছিলেন তারা কারখানা করবে না। তারপরে আবার ২০২৬ এর ১৯ জানুয়ারী। তারপরে কারখানা চলে গেলো গুজরাটে। কপাল পুড়লো বাংলার।


  প্রায় কুড়ি বছর পরে সেই সিঙ্গুরে আজ মোদীর সভা। জীবনানন্দর ভাষায় - 'জীবন গিয়েছে চলে কুড়ি-কুড়ি বছরের পার’। গুজরাটের সেই মুখ্যমন্ত্রী আজ দেশের প্রধানমন্ত্রী। সেই নরেন্দ্র মোদীই আজ পা রাখছেন সিঙ্গুরে। বিতর্কিত সেই এলাকায় দাঁড়িয়েই জনসভা করবেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য হুগলির এই এলাকাকেই বেছে নিয়েছেন। যে জমি ছেড়ে চলে গিয়েছিল ন্যানো, সেই জমিতেই পা রাখবেন নরেন্দ্র মোদী। ভোটের আগে যে বাংলাকে শিল্প-বার্তা দেবেন, তা অনুমান করাই যায়। তবে তাঁর মুখে কি কোনও নতুন কথা শোনা যাবে? কোনও নতুন আশার আলো দেখবে ওরা? সেই অপেক্ষাতেই রয়েছে সিঙ্গুরবাসী।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.