Type Here to Get Search Results !

কুড়ি বছর পরে সিঙ্গুর থেকে কি বার্তা দিতে চলেছেন মোদী?

 কুড়ি বছর পরে সিঙ্গুর থেকে কি বার্তা দিতে চলেছেন মোদী?



  মাঝের 'কুড়ি' বছর বাংলার একটা ইতিহাস। ২০০৬ সালের ১৮ মে টাটা ঘোষণা করেছিলেন যে সিঙ্গুরে তারা ন্যানো কারখানা  তৈরী করতে চলেছে। তারপর অনেক জল প্রবাহিত হয়েছে গঙ্গা দিয়ে। সেই কারখানা এখন গুজরাটে। ২০ বছর পরে সিঙ্গুরের সেই মাঠেই আজ সভা করতে চলেছে প্রধানমন্ত্রী। সূত্রের খবর মোতাবেক, নরেন্দ্র মোদীর কর্মসূচির নির্ধারিত সময় সিঙ্গুর হেলিপ্যাডে ২ টো ৫০ মিনিটে। ৩ টে থেকে শুরু হয়ে ৩০ মিনিট চলবে সরকারি অনুষ্ঠান। এরপর ৩.৪৫ থেকে ৪.৩০ মিনিট পর্যন্ত চলবে জনসভা। বামজমানার শেষের দিকে সিঙ্গুর-CPIM-টাটা ও সর্বোপরি মমতা বন্দ্য়োপাধ্যায় বাংলার রাজনীতিতে এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। এরপর ৩৪ বছরের বামজমানার অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার। কিন্তু সিঙ্গুরের বহু মানুষ দাবি করেন, তাঁরা বঞ্চিত। মমতা বন্দ্য়োপাধ্যায়ের আন্দোলনের জেরে সিঙ্গুর ছেড়েছিলেন টাটারা। সিঙ্গুর থেকে টাটারা চলে গিয়েছিল গুজরাতে। যা কিনা নরেন্দ্র মোদীর নিজের রাজ্য। ফলে সিঙ্গুরে এসে পুরনো সেই কথা তুলে আনতে পারেন নমো। দেশের শিল্পপতিদের এখানে শিল্প করার আহ্বান জানাবেন ? নাকি সিঙ্গুরের দগদগে স্মৃতিকে তৃণমূলের বিরুদ্ধে ভোটের হাতিয়ার করবেন এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে সিঙ্গুর তথা গোটা বাংলা। 


  বুধবার সভাস্থল পরিদর্শন করে গিয়েছেন সুকান্ত মজুমদার। বিজেপির তরফে বাইক নিয়ে মিছিলও হয়েছে। প্রধানমন্ত্রীর ছবি দেওয়া জামা পরে হাতে বিজেপির পতাকা নিয়ে মিছিলে সামিল হন বিজেপির কয়েক'শো নেতাকর্মী ৷ ন্যাশনাল এক্সপ্রেসওয়ের পাশেই এই জনসভা ঘিরে তৎপর রয়েছে প্রশাসনও। কড়া রয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। এখন দেখার আজকের সভা থেকে কোন বার্তা দেন প্রধানমন্ত্রী।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.