Type Here to Get Search Results !

পহেলগাঁও কাণ্ডের 'মাস্টারমাইন্ড' সইফুল্লা কাসুরির ভিডিও ভাইরাল

 পহেলগাঁও কাণ্ডের 'মাস্টারমাইন্ড' সইফুল্লা কাসুরির ভিডিও ভাইরাল 



  সেই ভিডিও দেখে স্তম্ভিত সকলে, স্তম্ভিত আপামর ভারতবাসী। একেবারে ধর্ম জেনে জেনে ২৭ জন হিন্দুকে খুন করা। সেই দিন স্মরণে আসলে আজও ভারতবাসী কেঁদে ওঠে। সেই হামলার ‘মাস্টারমাইন্ড’ সইফুল্লা কাসুরির একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। যে ভিডিওয় সেই লস্কর নেতাকে বলতে শোনা গিয়েছে, ”ভারত আমাকে ভয় পায়!” তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। হাফিজ সইদের ‘ডানহাত’ সইফুল্লা কাসুরি। সে এখন বহাল তবিয়তে পাকিস্তানেই গাঢাকা দিয়ে আছে, এমন গুঞ্জন অনেকদিন ধরেই শোনা গিয়েছে। এবার পাকিস্তানের এক স্কুলের অনুষ্ঠানেই সেই লস্কর নেতাকে দেখা গেল ‘ভাষণ’ দিতে। ঠিক কী বলতে শোনা যাচ্ছে তাকে? সইফুল্লার কথায়, ”পাক সেনা আমাকে আমন্ত্রণ জানায়। কোনও সেনার মৃত্যু হলে শেষকৃত্যেও ডাক পাই আমি।” 


  এরপরই পহেলগাঁও হামলায় নিরীহ, নিরস্ত্র মানুষদের হত্যার চক্রান্তের মূলচক্রী বলে ওঠে, ”তোমরা জানো ভারত আমাকে ভয় পায়? আমাকে পহেলগাঁও হামলার মূলচক্রী ধরা হয়। আজ আমার নাম গোটা বিশ্বে পরিচিত হয়ে গিয়েছে।” এমনকী, অপারেশন সিঁদুর নিয়েও খোঁচা দিতে দেখা গিয়েছে তাকে। সে বলেছে, ”অপারেশন সিঁদুরের মাধ্যমে কেবল জঙ্গি ঘাঁটি বেছে বেছে হামলা চালিয়ে ভারত বড় ভুল করে ফেলেছে।” প্রসঙ্গত, বরাবরই জঙ্গিদের ‘স্বর্গ’ হয়ে ওঠার সমস্ত অভিযোগ পাকিস্তান অস্বীকার করে এসেছে। এমনকী, এজন্য ‘ধূসর তালিকা’তেও ঢুকতে হয়েছিল তাদের। কিন্তু যতই অস্বীকার করা হোক, দিনের আলোর মতোই স্পষ্ট তাদের জঙ্গি-যোগ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.