Type Here to Get Search Results !

জোর করে বাংলাদেশকে টি ২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হলো বলে ক্ষোভ প্রকাশ করলেন বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ ইকবাল

 জোর করে বাংলাদেশকে টি ২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হলো বলে ক্ষোভ প্রকাশ করলেন বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ ইকবাল 



  সত্যিই কি বাংলাদেশকে বাদ দেওয়া হলো না বাংলাদেশ গোয়ার্তুমি করে বাদ গেলো? সেই প্রশ্নটাতো থেকেই যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের! যা কার্যত দেওয়াল লিখনের মতো স্পষ্ট। পরিস্থিতি মেনে নিচ্ছেন বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ ইকবাল। যে ভুল তারা করেছে, তা ফেরানোর উপায় নেই। তাই ভরসা ‘নাকি কান্না’। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে ভরা স্টেডিয়ামে দাঁড়িয়ে রীতিমতো করুণ স্বরে বলছেন, “আমাদের বাদ দিয়ে দিল।” শুক্রবার ছিল বিপিএলের ফাইনাল। ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রাজশাহী ওয়ারিয়ার্স ও চট্টগ্রাম রয়্যালস। সেখানে ৬৩ রানে জেতে নাজমুল হোসেন শান্তর রাজশাহী। ফাইনালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ ইকবাল ও সে দেশের ক্রিকেট বোর্ডের প্রধান আমিনুল ইসলাম বুলবুল।


  বাংলাদেশ মনে করে ভারতের ওদের খেলোয়াড়দের নিরাপত্তা নেই। তাই বাংলাদেশের খেলাগুলোকে অন্যত্র সরাতে হবে। কিন্তু তাতে রাজী হয় নি ICC। এখন থেকে সমস্যার সূত্রপাত। সেই প্রশ্নটাকেও আসিফ টেনে নিয়ে গেলেন বাংলাদেশ-আইসিসি দ্বৈরথের প্রসঙ্গে। যেন নিজেদের ঠিক প্রমাণ করতে মরিয়া চেষ্টা। আর সেখানে বাংলাদেশের ক্রিকেটপ্রেমী জনতাকে ঢাল করতে চাইলেন তিনি। আসিফের বক্তব্য, “বাংলাদেশ এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ যাওয়ার মুখে। আমাদের খেলার অধিকার আছে। কিন্তু তাও আমাদের বাদ দিচ্ছে। এখন আমাদের কঠিন সময় চলছে। এই পরিস্থিতিতে এত দর্শক উপস্থিতি নিশ্চিতভাবে ক্রিকেটারদের উৎসাহিত করবে।” ঢাকার স্টেডিয়ামে এই ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ২৫ হাজার দর্শক। আসিফ বলছেন, “বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে। এত দর্শকের উপস্থিতি একটা বার্তা দিচ্ছে। এটার খুব দরকার ছিল।” বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে একাধিকবার মিটিং করছে আইসিসি। অথচ তারপরও নিজেদের ‘গোয়ার্তুমি’ থেকে সরেনি বিসিবি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.