Type Here to Get Search Results !

আবার রাজের ছবিতে জুটি বাঁধছে অঙ্কুশ শুভশ্রী

 বিনোদন 



আবার রাজের ছবিতে জুটি বাঁধছে অঙ্কুশ শুভশ্রী 


  একসময় অঙ্কুশ-শুভশ্রী মানেই ছিল একটা উন্মাদনা। কিন্তু মধ্যে  রাজের ছবিতে তাদের আর দেখা যায় নয়। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল এবার রাজ চক্রবর্তীর পরিচালনায় ফিরছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা জুটি। তাঁদের সর্বশেষ 'আমি শুধু চেয়েছি তোমায়' ছবিতে দেখা গিয়েছিল। আর এবার সামনে এল শুভশ্রী -অঙ্কুশের নতুন ছবির পোস্টার। তবে ছবির পোস্টারে পরিচালকের নাম নেই। ফলে রাজই এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন কিনা তা এখনও জানা যায়নি। শুভশ্রী -অঙ্কুশের নতুন ছবির নাম ‘লক্ষ্মী এল ঘরে’। টলিউড অনলাইন এই পোস্টারটি শেয়ার করেছে। পোস্টারের প্রেক্ষাপটে গ্রামের ছবি ফুটে উঠেছে।


  পোস্টারে একেবারে সাদামাটা ভাবে ধরা দিয়েছেন নায়িকা। তাঁর পরনে ছিল বুটি দেওয়া শাড়ি, গায়ে শোয়েটার, কানে ছোট কানের, পায়ে হাওয়াই চটি, কাঁধে ঝোলানো কাপড়ের ব্যাগ। নায়িকার মুখে মেকআপের লেশমাত্র ছিল না। চুল খোঁপা করে বাঁধা ছিল। অন্যদিকে, অঙ্কুশের পরনে ছিল ফুলহাতা চেক শার্ট, হাফ হাতা সোয়েটার ও নীল জিন্স। নায়কের পিঠেও ছিল ব্যাগ। তাঁদের দু'জনের মুখেই চিন্তার ছায়া ধরা পড়েছে পোস্টারে। পোস্টারের উপর দিকে লেখা লক্ষ্মী এল ঘরে। আর লেখার দু'পাশে দেবী লক্ষ্মীর পদ চিহ্ন আঁকা ছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.