Type Here to Get Search Results !

ভোটার তালিকার নিবিড় সংশোধনের সময় সীমা বাড়ালো কমিশন


 ভোটার তালিকার নিবিড় সংশোধনের সময় সীমা বাড়ালো কমিশন 


  রাজ্যের শাসক শিবির ক্রমাগত দাবি জানিয়ে আসছে যে SIR এর ফর্ম জমা দেবার সময়সীমা বাড়াতে হবে। তা নাহলে 'মৃত' ভোটারকে সঠিকভাবে চিহ্নত করা যাবে না। সেই দাবীকেই মান্যতা দিলো কমিশন। সময়সীমা ১৫ তারিখ থেকে বাড়িয়ে ১৯ তারিখ করা হলো। 

কমিশনের পক্ষ থেকে জানান হয়েছে, পশ্চিমবঙ্গকে অতিরিক্ত সময় দেওয়া হল। এর পাশাপাশি গোয়া, লাক্ষাদ্বীপ, রাজস্থান ও পুদুচেরিকেও আবেদনের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। যার ফলে সেই সব রাজ্যেও সংশোধনের জন্য বাড়তি সময় পাওয়া গেল। 

তবে মাথায় রাখতে হবে খসড়া ভোটার লিস্টে নাম থাকা বা বাদ যাওয়া মানেই চূড়ান্ত কিছু নয়। সেখানে ভুল থাকতে পারে। আর এমন পরিস্থিতিতে সেই ভুল সংশোধনের জন্য আপত্তি এবং অভিযোগের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ১ মাস সময় দেওয়া হয়েছিল। আর সেই সময়টাই শেষ হয়েছে গতকাল। অর্থাৎ ১৫ জানুয়ারি। যদিও নির্দিষ্ট কিছু কারণে এই সময় বৃদ্ধি করল নির্বাচন কমিশন। এর ফলে ১৯ জানুয়ারি পর্যন্ত সংশোধনের আবেদন করা যাবে বলে জানান হয়েছে। 


  কমিশনের তরফে প্রাথমিকভাবে জানা গিয়েছে যে ফেব্রুয়ারির মাঝামাঝি বেরবে ফাইনাল ভোটার লিস্ট। আরও নির্দিষ্ট করে বললে ১৪ ফেব্রুয়ারি এই লিস্ট বেরনোর কথা। আর নতুন ভোটার লিস্ট তৈরির কাজ যাতে ঠিক ঠাক হয়, সেখানে যাতে কোনও ভুল না থাকে, সেই বিষয়টা নিশ্চিত করতে চেয়ে অভিযোগ জমার সময়সীমা বাড়াল কমিশন বলেই খবর। বর্তমানে SIR-এর হিয়ারিং পর্ব চলছে। সেখানে গিয়ে দেখাতে হচ্ছে নির্দিষ্ট ডকুমেন্টস। আর এই সব ডকুমেন্টসের মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রাহ্য করার আবেদন করা হয়েছিল। যদিও বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দেয় নির্বাচন কমিশন। তাঁদের তরফে জানান হয়, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে হিয়ারিংয়ের নথি হিসেবে ধরা হবে না।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.