Type Here to Get Search Results !

আজ বীরভূমের রামপুরহাটে অভিষেকের সভা - প্রস্তুতি শেষ


 আজ বীরভূমের রামপুরহাটে অভিষেকের সভা - প্রস্তুতি শেষ 


  বারুইপুর, আলিপুরদুয়ারের পরে আজ অভিষেক সভা করছেন বীরভূমে। বীরভূমে কেষ্ট-কাজলের কাজিয়া নিয়ে বার্তা দেবেন অভিষেক। তবে তাঁর মূল লক্ষ্য থাকবে সোনালী খাতুন। রামপুরহাটের সোনালি খাতুনকে বাংলাদেশে পুশ ব্যাক করে কেন্দ্র। পরে আদালতের হস্তক্ষেপে তাঁকে ভারতে ফিরিয়ে আনা হয়। সেই সুনালী খাতুনের রামপুরহাটেই তাই বিজেপিকে আক্রমণ করতে সভা অভিষেকের। “বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশী সন্দেহে আটক ও মারধর করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল। সেই অভিযোগেই আজ গলা চড়াতে পারেন দলের শীর্ষ নেতৃত্ব, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। লোকসভা ভোটে এই জেলার দুই আসনেই জয় পেয়েছে তৃণমূল। কোর কমিটিকে দিয়েই জেলায় যাবতীয় সাংগঠনিক কাজ পরিচালনা হয়। অনুব্রত-কেষ্ট দ্বন্দ্ব নিয়ে আলোচনা হলেও, বেশ কয়েকটি বিধানসভার পুর অঞ্চল নিয়ে রাজনৈতিক লড়াই অব্যাহত বীরভূমে।


  সেই আবহেই আজ প্রাক নির্বাচনী সভায় ‘রণ সংকল্প’ যাত্রায় রামপুরহাটে যোগ দিচ্ছেন অভিষেক। বীরভূমে জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভায় যাওয়ার আগে তারাপীঠ মন্দিরে পুজো দেবেন তিনি। দুপুর একটায় রয়েছে সভা। সভার পরে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যাবেন তিনি। সোমবারই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সুনালী খাতুন। এদিন তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন অভিষেক। জাতীয় সড়কের ধারে সভাস্থল যাওয়ার পথের দুধারে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় বড় কাট আউট এবং দলীয় পতাকা টাঙানো হয়েছে শাসক দলের উদ্যোগে।সভাস্থলে দলীয় কর্মীদের জন্য তিনটি আলাদা আলাদা মঞ্চ করা হয়েছে। সেখানে দলের ব্লক সভাপতিরা-সহ দলের বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা উপস্থিত থাকবেন। এক কথায় সে এক এলাহী কান্ড হতে চলেছে বীরভূমে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.